ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

৯ হাজার দিন পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম
কভেন্ট্রি সিটির বিজয় উপযাপন। ছবি: সংগৃহীত

২০০১ সালের ৫ মে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলের হারে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে গিয়েছিল কভেন্ট্রি সিটি। এরপর কেটে গেছে ২৫ বছর এবং দিনের সংখ্যায় ৯,১১৩ দিন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১-১ ড্র করে চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুইয়ে অবস্থান নিশ্চিত করে, আর তাতেই তিন ম্যাচ হাতে রেখেই সরাসরি প্রমোশন নিশ্চিত হয়।

প্রিমিয়ার লিগে ফিরে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ২৫ বছর পর ক্লাবটির প্রিমিয়ার লিগে ফিরে আসা একটি ‘অনন্য’ অর্জন। নন-প্যারাশুট পেমেন্ট ক্লাব হিসেবে তিন ম্যাচ বাকি থাকতে সরাসরি প্রমোশন পাওয়া… এই ছেলেরা সত্যিই বিশেষ এবং অনন্য কিছু অর্জন করেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এটাই ফুটবলের আসল সৌন্দর্য। এই পর্যায়ে এসে এখানে এসে একটি পয়েন্ট নেওয়াও সহজ নয়।’

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। কিন্তু ২০০০-০১ মৌসুমের পর এর প্রিমিয়ার লিগে ফিরতে না পারা ক্লাবটিকে ২৫ বছর পর লিগে ফেরালেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। নিশ্চিতভাবেই এটি তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

Jimmy-Hill-second-row-sixth-from-left-with-Coventry-City-s-1962-squad

তিনি বলেন, আমরা যখন এখানে এসেছিলাম, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এখন এই ক্লাবের সঙ্গে আমরা গভীরভাবে জড়িয়ে গেছি। আমি এই ক্লাবকে ভালোবেসে ফেলেছি।

সবশেষ তিনি নিজের কোচিং স্টাফদের নিয়েও গর্ব প্রকাশ করেন। এই ক্লাবের ম্যানেজার হতে পেতে নিজেও গর্বিত হন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
আর্সেনালকে বিদায় করে শেষ আটে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা