জয় পেতে মরিয়া আরতেতা, গার্দিওয়ালা বললেন হারলেই সব শেষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১১:০১ এএম


জয় পেতে মরিয়া আরতেতা, গার্দিওয়ালা বললেন হারলেই সব শেষ
ছবি: এআই দিয়ে তৈরি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। তবে গানারদের ঘাঁড়ে নিশ্বাস খেলছে শিরোপা দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটি। মৌসুমে শেষবারের মতো দ্বিতীয় ও শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই ইংলিশ জায়ান্ট ক্লাব।

রোববার (১৮ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচটিকে শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে দেখছেন আর্সেনাল কোচ মিকাইল আরতেতা ও পেপ গার্দিওয়ালা।

বর্তমানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে গানাররা, যদিও সিটি একটি ম্যাচ কম খেলেছে। মূলত, গত কয়েক ম্যাচে আর্সেনাল টানা হারের কারণে শিরোপার লড়াইয়ে টিকে গেছে সিটিজেনরা।

আরও পড়ুন

আর্সেনালকে হারাতে পারলেও নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে তারা। সেই সঙ্গে আর্সেনাল যদি শেষের ম্যাচগুলোতে হতাশাজনক পারফরম্যান্স করে তাহলে সিটিজেনরা শিরোপা জিততে এগিয়ে থাকবে।

তাই গার্দিওয়ালা তার শিষ্যদের জানিয়ে দিয়েছে এই ম্যাচ হারলে সবশেষ হয়ে যাবে। সিটিজেন কোচ বলেন, এই ম্যাচে সিটি হেরে গেলে শিরোপা লড়াই সেখানেই শেষ হয়ে যাবে। 

এ প্রসঙ্গে আরতেতা বলেছেন, আমি জানি না, এখনও ছয়টি ম্যাচ বাকি আছে। এটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিরোপার ভারসাম্য কিছুটা বদলে দেবে। তবে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ জেতাই কঠিন। এই ম্যাচের পর সব দলের জন্যই বেশ কিছু কঠিন ম্যাচ বাকি থাকবে এবং আমাদের অপেক্ষা করতে হবে। 

‘এই পর্যায়ে জয় পেলে আপনি শিরোপার একটু কাছাকাছি পৌঁছাবেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে জিতলে যেমন ফাইনালে যাওয়ার পথে এগিয়ে থাকা যায়, এটাও অনেকটা তেমনই। সে কারণেই আমরা রোববারের ম্যাচটি জিততে চাই।’

আরও পড়ুন

আর্সেনাল ২০১৫ সালের পর থেকে সিটির মাঠে কোনো জয় পায়নি। ড্র করলেও শিরোপার লড়াই নিজেদের হাতে রাখার সুযোগ থাকছে আরতেতার দলের সামনে। তবে এসব সমীকরণ নিয়ে ভাবছেন না আর্সেনাল কোচ। 

তিনি বলেন, আমি এটা নিয়ে এক সেকেন্ডও কথা বলতে রাজি নই। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই প্রস্তুতি নিই, আর এ কারণেই আমরা আজ এই অবস্থানে আছি এবং আমরা সামনেও একই কাজ করে যাব। আমরা এই অবস্থানে আসার যোগ্যতা অর্জন করেছি। আমাদের সামনে জয়ের দারুণ সুযোগ এবং সম্ভাবনা রয়েছে, যা সম্ভবত এই লিগের সেরা দল এবং সেরা ম্যানেজারের বিপক্ষে। 

তিনি আরও বলেন, আমাদের জন্য বড় একটি প্রাপ্তি এবং আমরা ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা জেতার জন্যই প্রস্তুতি নিচ্ছি, এটি নিশ্চিত।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দলের অন্যতম সেরা তারকা বুয়াকো সাকা। আরতেতা নিশ্চিত করেছেন যে, অ্যাচিলিস ইনজুরির কারণে সাকা মাঠের বাইরে থাকবেন। এছাড়া ননি মাদুয়েকে, মার্টিন ওডেগার্ড এবং রিকার্ডো কালাফিওরিদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission