ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সরফরাজকে হেড কোচ বানালো পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
সরফরাজ আহমেদ। ছবি: সংগৃহীত

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক সরফরাজ আহমেদ টেস্ট দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ সফর দিয়ে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। এবার নিজের দেশের হয়ে কাজ করবেন এই সাবেক ক্রিকেটার।

আরও পড়ুন

সরফরাজ ছাড়াও সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিককে ব্যাটিং কোচ করে এনেছে পাকিস্তান। আইসিসি ট্রফি জেতার স্বাদ তিনিও পেয়েছেন। ২০১৬ সালে মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে পায় পাকিস্তান, সেই দলের নিয়মিত সদস্য ছিলেন আসাদ।

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। টেস্টে তার সেরা পারফরম্যান্স ছিল। ৭৭ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৪৬৬০ রান করেছেন তিনি।

অন্যদিকে আরেক বিশ্বকাপ জয়ের নায়ককেও কোচিং প্যানেলে এনেছে পিসিবি। ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তান দলে বোলিং কোচের দায়িত্বে থাকবেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই
পাকিস্তান ক্রিকেটে গণছাঁটাইয়ের ‘গোমর’ ফাঁস করলেন শোয়েব আখতার
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
সমালোচকদের কড়া জবাব দিলেন মহসিন নাকভি