ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আরও ১৭১ জন খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ক্রীড়া ভাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

প্রথম দফায় ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও ১৭১ জনের নাম।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলকে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চালু হওয়া এই কর্মসূচিতে ক্রীড়াবিদদের মাসিক এক লাখ টাকা ভাতা ও বিশেষ কার্ড প্রদান করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই অর্থবছরে ৩০০ জনকেই দেওয়া হবে।

আরও পড়ুন

ফুটবলারদের সঙ্গে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা জাতীয় নারী হকি দলকে। প্রথমবার এশিয়ান গেমস বাছাই খেলতে আগামীকাল ইন্দোনেশিয়া যাচ্ছেন মেয়েরা।

আন্তর্জাতিক আসরে অভিষেকের আগেই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে হকির মেয়েদের। এ ছাড়া সদ্য পাকিস্তান থেকে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলাম জয় পাবেন স্পোর্টস কার্ড ও এক লাখ টাকা করে নগদ পুরস্কার।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান গতকাল বলেছেন, রোববার বিভিন্ন ডিসিপ্লিনের আরো ১৭১ জনকে দেওয়া হবে।

এই অর্থবছরে এটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ আগামী জুন পর্যন্ত আমরা সব মিলিয়ে ৩০০ জনকে দিচ্ছি। যারা এবার কার্ড পাচ্ছেন তারা মাসিক এক লাখ টাকা করে ভাতা পাবেন জুন পর্যন্ত।

পারফরম্যান্স অনুসারে নতুন অর্থবছরে তারা থাকবেন বা পারফরম্যান্স মূল্যায়ন করব এবং সেই সঙ্গে সংখ্যাটা আশা করছি আরো বাড়বে। ৫০০ হয়তো হবে আগামী অর্থবছর থেকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডির শিক্ষাভাতায় থাকা সম্ভব? জেনে নিন বিস্তারিত
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!