ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইউরোপের ফুটবলের প্রতিনিয়ত বেড়ে চলেছে বর্ণবাদ আচরণ। নিয়মিতভাবে বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস-চোয়ামেনির মতো তারকা ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম।

শনিবার (১৮ এপ্রিল) ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন ২৮ বছর বয়সী হামজা।

ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা।

আরও পড়ুন


ইংলিশ ফুটবলে আবারও মাথাচাড়া দিয়ে উঠল বর্ণবাদ। এবার গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে দুর্ভাগ্যজনকভাবে, এই অপমানের প্রতিবাদ করায় রেফারি উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়েছেন।

শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন ২৮ বছর বয়সী হামজা।

ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা।

মাঠ থেকে উঠে যাওয়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করা হয়। হামজা যখন উত্তেজিত হয়ে রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝাচ্ছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান।

এই সিদ্ধান্তে তিনি আরও ভেঙে পড়েন। ডাগআউটে ফেরার সময় তাকে এতটাই হতাশ দেখাচ্ছিল যে, তাকে শান্ত করতে আসা কোচিং স্টাফের এক সদস্যকেও তিনি সরিয়ে দেন। পরে বেঞ্চে বসে তাকে ক্ষোভ ও অভিমানে মুখ ঢেকে থাকতে দেখা যায়।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা এবং মাঠের পাশে থাকা দর্শকদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

মাঠের বাইরের এই তিক্ততার সাথে মাঠের লড়াইয়েও লেস্টারের সময়টা ভালো যাচ্ছে না। পোর্টসমাউথের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় এখন অবনমনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ক্লাবটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি উদ্ভিদের নামকরণ করেছেন পেরু ও আর্জেন্টিনার বিজ্ঞানীরা। আন্দিজ পর্বতমালার দুর্গম অঞ্চলে জন্মানো উদ্ভিদটির নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
আরও পড়ুন
বর্ণবাদের বিরুদ্ধে নতুন আইন আনার পরিকল্পনা করছে ফিফা
বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানো দর্শকদের জয় উৎসর্গ রিয়াল মাদ্রিদের