ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শারমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ শুরু টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। এতে শুরুতে দাপট দেখালেও মাঝে হোঁচট খায় জ্যোতিরা। তবে সেই ধাক্কা সামলে প্রথম ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৫ রানের লক্ষ্য দেয় লঙ্কান মেয়েরা। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। জুরাইরিয়া ফেরদৌস এবং শারমিন সুলতানার ওপেনিং জুটি ভাঙে দলের ১ রানের মাথাতে। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন শারমিন। দলের ৫ রানের মাথাতে ফিরেছেন ফেরদৌস। ৫ বলে করেছেন ৫ রান।

আরও পড়ুন

এরপর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার সুপ্তা। ২৯ বলে ১৩ রান করে অধিনায়ক জ্যোতি থামেন দলের ৩৫ রানের মাথায়। এরপর শারমিনের সাথে যোগ দেন সোবহানা মোস্তারী। ক্রিজে জমে যান দুজনেই। কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন। ফিফটি তুলে নেন শারমিন।

ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটেছেন শারমিন। মোস্তারীও ছুটছিলেন ফিফটির দিকে। তবে দারুণ খেলতে থাকা মোস্তারী ব্যাটিংয়ের মাঝেই আঘাত পান। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় তাকে। ৫৬ বলে ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হন মোস্তারী।

এরপর শারমিনের সাথে জুটি বাঁধেন স্বর্ণা আক্তার। ভালোভাবেই এগোচ্ছিল দুজনের জুটি। তবে দলের ১৯৯ রানের মাথাতে গিয়ে যেন ভুত ভর করেছিল টাইগ্রেস ইনিংসে। ১২৭ বলে ৮৬ রানের ইনিংস খেলা শারমিনের আউট দিয়ে শুরু। সাথে সাথেই ফেরেন ৪৮ বলে ৩৫ রান করা স্বর্ণা।

এরপর রিতু মনি এবং রাবেয়া খান আউট হলে সহজ সমীকরণ হয়ে যায় কঠিন। শেষ ৩ ওভারে দরকার ছিল ৫ রান। লঙ্কানদের টাইট বোলিংয়ে রান বের করা হয়ে যায় অনেক কঠিন।

শেষ পর্যন্ত সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার মিলে ম্যাচ বের করেছেন। ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। ৭ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন নাহিদা, সমান বলে ১ রান করে টিকে ছিলেন সুলতানা।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান মেয়েরা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন হানসিমা করুণারত্নে, ৭১ বলে ৫৪ রান করেন তিনি। ৭৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ইমেশা দুলানি।

ফিফটি না করলেও উজ্জ্বল ছিলেন কাভিশা দিলহারি। ৩৮ বলে ৩০ রান করেছেন তিনি। এছাড়া ৪১ বলে ২৭ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক হাসিনি পেরেরা। ২৩ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন কাউসিনি নাথইয়াঙ্গানা।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন রিতু মনি। এছাড়া ২ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট তোলেন সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন এবং মারুফা আক্তার।


আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল