ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টাইগারদের দুর্দান্ত কামব্যাক, সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছেন শান্ত। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে সিরিজের শুরুতেই হোঁচট খেলেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছেন লিটন-শান্তরা। বোলিংয়ে নাহিদ রানার গতির উত্তাপ ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

সোমবার (২০ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৮৭ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ১-১ সমতায় ফিরাল টাইগাররা।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সাইজ হাসান। এদিন তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। ১১ বলে ৮ রান করে আপার কাট করতে গিয়ে স্লিপে ধরা দেন তিনি।

আরও পড়ুন

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন আরেক ওপেনার তানজিদ তামিম। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে ৬৭ রান তুলতে পারে টাইগাররা। সেই সঙ্গে ৩৩ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম।

এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪ ছক্কা ও ১০ বাউন্ডারিতে ৫৮ বলে ৭৬ রান করে ক্যাচ আউট হন তিনি। এদিন নিজের ওয়ানডে ইতিহাসের শততম ম্যাচ খেলতে নেমে মাত্র ৭ রান করে আউট হন লিটন কুমার দাস। তবে অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শান্ত।

হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন তিনি। ২৯তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে নিজের ১১ তম ফিফটি তুলে নেন শান্ত। সবশেষ গত বছর রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিফটি করেছিলেন তিনি।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়কের ৮ রান এবং হৃদয়ের অপরাজিত ৩০ রানে ভর করে ৮৭ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

AFP__20260420__A8DG2ZA__v1__HighRes__CricketBanNzlOdi

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিন শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখেন টাইগার পেসাররা। একের পর এক ডট বল করে গেছেন শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। হেনরি নিকোলস এবং নিক কেলির ওপেনিং জুটিটা বেশিক্ষণ টেকেনি। ২৫ রানের মাথাতে ২৬ বলে ১৩ রান করে বিদায় নেন নিকোলস। তাকে ফিরিয়েছেন গতিতারকা নাহিদ রানা।

নিজের প্রথম ওভারেই উইকেট তোলেন রানা। তিনে নামা উইল ইয়ংকেও টিকতে দেননি রানা। নিজের পরের ওভারেই ৭ বলে ২ রান করা ইয়ংকে সাজঘরে ফেরান তিনি। এরপর কিছুক্ষণ প্রতিরোধ চালিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম। যদিও এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন নিক কেলি। তাকে সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না কেউ।

ল্যাথাম ৩৫ বলে ১৪ রান করে থামেন দলের ৫২ রানের মাথায়। তাকে ফেরান সৌম্য সরকার। কেলি ফিফটি ছুঁয়েছেন। কার্যকরী ব্যাটিংয়ে ফিফটির পরেও ছুটেছেন কেলি। রান তুলেছেন দলের বোর্ডে। আরেক প্রান্তে মুহাম্মদ আব্বাস ৩৪ বলে ১৯ রান করেন। ৩৫ বলে ১৫ রান করেন ডিন ফক্সক্রফট। দুজনকেই ফিরিয়েছেন সেই নাহিদ রানা।

ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নিক কেলি ছুটেছেন সেঞ্চুরির দিকে। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে রান বের করেছেন। যদিও শেষমেশ তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁতে পারেননি। ১০২ বলে ৮৩ রান করা কেলি থামেন দলের ১৪৫ রানের মাথায়। তাকে বিদায় করেছেন শরিফুল ইসলাম। কেলিকে হারিয়ে রানের গতি অনেকটাই কমে যায় নিউজিল্যান্ডের।

শেষ দিকে ১১ বলে ১২ রান করেন ব্লেয়ার টিকনার। জেডন লেনক্স ৪ বলে ০ রান করেছেন। লেনক্সকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে রানার দ্বিতীয় ফাইফার।

শেষ পর্যন্ত ১৯৮ রান তুলে থেমেছে নিউজিল্যান্ড। ১১ বলে ৬ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন উইল ও’রউরকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ