ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ‘ড্রিমউইভার সিজন ২: স্টাডি অ্যাব্রড এসেনশিয়ালস’ শীর্ষক এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের মালয়েশিয়াবিষয়ক জ্যেষ্ঠ শিক্ষা পরামর্শক নাবেরা রহমান জিদনি, দক্ষিণ কোরিয়াবিষয়ক শিক্ষা পরামর্শক সাদিয়া সুলতানা ওয়াজিহা এবং আইইএলটিএস, গ্রামার ও পিটিইবিষয়ক জ্যেষ্ঠ প্রশিক্ষক শাহনেওয়াজ নিশান ভূঁইয়া।

সেমিনারে নাবেরা রহমান জিদনি বলেন, “টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে ক্যারিয়ার গড়তে এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সঠিক দেশ ও শিক্ষাপথ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষাগত দক্ষতা বা আইইএলটিএস নিয়ে ভয় না পেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া উচিত। এক্ষেত্রে মালয়েশিয়ার মতো সাশ্রয়ী ও মানসম্মত দেশগুলো উচ্চশিক্ষার জন্য ভালো বিকল্প হতে পারে।”

সাদিয়া সুলতানা ওয়াজিহা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও আবেদনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “তুলনামূলক সাশ্রয়ী টিউশন ফি, শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ এবং ভিসা পাওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়া শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।” এছাড়া ই-ভিসার সুবিধা এবং নির্দিষ্ট শর্তে কম সিজিপিএ কিংবা আইইএলটিএস ছাড়াও আবেদনের সুযোগ সম্পর্কে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

শাহনেওয়াজ নিশান ভূঁইয়া তার বক্তব্যে ভাষাগত দক্ষতা, ইংরেজি শেখার কৌশল ও আইইএলটিএসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা ভালো সিজিপিএ সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, কর্মক্ষেত্রসহ জীবনের বিভিন্ন পর্যায়ে সফল হতে আত্মবিশ্বাসের বিকল্প নেই। ভাষার ওপর দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের চিন্তাভাবনা ও ধারণা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে পারাও গুরুত্বপূর্ণ।”

ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যাকরণ মুখস্থ করার পরিবর্তে নিয়মিত ইংরেজি শোনা, পড়া ও কথা বলার অনুশীলনের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, আইইএলটিএস কেবল একটি পরীক্ষা নয়; ভাষাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে।

সেমিনার নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “সেমিনারটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ নির্বাচন, আইইএলটিএসের প্রস্তুতি ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে সহায়তা করেছে। আশা করি, এ অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।”

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। এর মধ্যে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক । 
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। 
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
আরও পড়ুন
বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’
বুটেক্সে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স