ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
ক্রিস গেইল। ছবি: সংগৃহীত

এক সময় টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়িয়েছেন তিনি। এবার নিজেই বিদেশি লিগে দল কিনেছেন সাবেক এই ক্রিকেটার।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন তিনি।

ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল।

আরও পড়ুন

ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।

গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএলের সহমালিক অভিষেক বলেন, এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

গেইল বললেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।

এরই মধ্যে বিশ্ব ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের কিছু রথি-মহারথিরা এই লিগে নাম লিখিয়েছেন। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডায়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ।

বেলফাস্টের সহমালিক গ্লেন ম্যাক্সওয়েল, এডিনবার্গে আছেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম, অধিনায়ক মিচেল স্যান্টনার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি তিন ফ্র্যাঞ্চাইজি
‘দৃশ্যম ৩’ ঝড় চলছেই, ৬ দিনে কত আয় করল মোহনলালের ছবি