ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শাই হোপ। ভারতের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। তার ও শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যারিবীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন হোপ। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভেঙে যায় গেইলের দীর্ঘদিনের রেকর্ড। ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। এবার দুই বল কম খেলে শতক পূর্ণ করে তাকে ছাড়িয়ে গেলেন হোপ।

তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো জনসন চার্লসের দখলে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। এই তালিকায় চার্লসের পরই এখন হোপের অবস্থান। এরপর রয়েছেন গেইল।

ভারতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও যৌথভাবে নাম লিখিয়েছেন হোপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। একই সংখ্যক বলে শতক পূর্ণ করে তার পাশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।

হোপের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা রাখেন শেরফান রাদারফোর্ড। মাত্র ৩৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে তার ১২০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়।

শেষ পর্যন্ত ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার নতুন রেকর্ড গড়ে ক্যারিবীয়রা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েও বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থাকা দলটি শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে পড়ে বিপাকে।
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
প্রথম দিন / আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথমদিনের শুরুটা দুর্দান্ত ভালো করলেও শেষ বিকেলে খেই হারিয়েছে বাংলাদেশ দল। ২২১ রাতে ৩ উইকেট হারানোর পর শেষ ৯৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এতে নিজেদের খেলায় ফিরিয়ে আফগানরা। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান। এতে তাইজুল ৪ রান ও ১১ রানে অপরাজিত রয়েছেন নাঈম হাসান। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ।  যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।  শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাট করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ও মুমিনুল মিলে তোলেন ৬০ রান। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৬৭ আউট হন সাদমান। ব্যাট হাতে ইতিবাচক ক্রিকেট খেলছিলেন মুমিনুল হক ও দলনেতা নামজুল হোসেন শান্ত। কিন্তু দুজনের কেউই ফিফটি পূরণ করতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন মুমিনুল। আর কায়েস আহমেদের করা বলে রহমানুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন। মিরাজ ২৪ রানে বোল্ড আউট হলেও ৮৭ বলে ফিফটি তুলে নেন লিটন। ফিফটির পর মাত্র ৩ রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি।  আর লিটনের বিদায়ের পর মাত্র ২ রান করে হাসান মাহমুদ আউট হন। এতে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে তাইজুলের ৪ ও নাঈমের অপরাজিত ১১ রানে ভর করে ৩১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সালিম। এ ছাড়াও ইয়ামিন আহমাদজাই- ইসমাত আলম দুটি করে এবং ১ উইকেট শিকার করেন কাইস আহমেদ। আরটিভি/এসআর ‎  
আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার নিক ম্যাডিনসন ও ট্র্যাভিস হেড দ্রুত বিদায় নেন। এরপর চারে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান যোগ করতেই কিংবদন্তি স্টিভ ওয়াহকে টপকে যান স্টিভেন স্মিথ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথ এখন তৃতীয়। এদিন ব্যাটে নামার আগে ১০৯২০ রান ছিল তার নামের পাশে। আর আটটি রান যোগ হতেই ওয়াহকে (১০৯২৭) টপকে যান তিনি।  তার উপরে কেবল রিকি পন্টিং ও অ্যালান বোর্ডার। ১৩৩৭৮ রান নিয়ে শীর্ষে পন্টিং, বোর্ডার ১১১৭৪ রান নিয়ে দুই নম্বরে। সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের তালিকায় স্মিথ ১৩তম স্থানে। ওয়াহকে ফেলে এগিয়ে যাওয়ার দিনে তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ৫৩ বলে ২৫ রান করে থামেন তিনি। মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের ক্যাচ হন স্মিথ। আরটিভি/এসআর
ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ
আরও পড়ুন
জামালপুরের ‘ক্রিস গেইল’ গরুর দাম ৬ লাখ টাকা
সাধারণ ফ্লাইটে দেশে ফিরছেন মার্করাম-হোপরা