ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। ওয়ানডে সিরিজ শেষ হতেই প্রশ্ন জেগেছিল, তাহলে কি তারা আবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে ফিরে যাচ্ছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তাদের আর পিএসএলে ফেরার সুযোগ নেই। এই ফ্র্যাঞ্চাইজি লিগের বাকি মৌসুমের জন্য বিসিবি তাদের কোনো অনাপত্তিপত্র বা এনওসি দেবে না।

মোস্তাফিজের পিএসএলে না ফেরার কারণটি বেশ স্পষ্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন তিনি। প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচেও ছিলেন মাঠের বাইরে। তৃতীয় ওয়ানডেতে খেললেও এখন তাকে কঠোর পর্যবেক্ষণ ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ মে পর্যন্ত মোস্তাফিজকে পুনর্বাসনে থাকতে হবে। এ কারণেই তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও আপাতত কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। তার শারীরিক অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ কোনো ঝুঁকি নিতে চাইছে না।

আরও পড়ুন

অন্যদিকে, নাহিদ রানার জন্য পরিকল্পনাটা একদম আলাদা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ দাপট দেখিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। ওয়ানডে সিরিজ শেষে তিনি আপাতত বিশ্রামে থাকবেন। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজের প্রস্তুতি হিসেবেই নাহিদকে তৈরি করা হচ্ছে। তরুণ এই পেসারকে টেস্ট ফরম্যাটে আরও দক্ষ করে তুলতেই বিসিবি তাকে আপাতত আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির দিকেই মনোযোগী হতে বলছে।

এবারের পিএসএলেই প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন তিনি। ওভারপ্রতি ৫.৪২ গড়ে রান খরচ করে শিকার করেছিলেন ৭ উইকেট। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান পেয়েছিলেন ৬ উইকেট। তাঁদের এমন উজ্জ্বল পারফরম্যান্সের কারণেই ভক্তদের মনে আশা ছিল যে তাঁরা হয়তো পিএসএলে ফিরে নিজেদের ফর্ম ধরে রাখবেন।

টি-টোয়েন্টি দলে তাঁদের অন্তর্ভুক্তি না হওয়ায় ভক্তদের মনে কিছুটা বিস্ময় থাকলেও বিসিবির এই সিদ্ধান্তের পেছনে খেলোয়াড়দের ফিটনেস ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই প্রধান ভূমিকা পালন করেছে। মোস্তাফিজের ইনজুরি ও নাহিদ রানার টেস্ট প্রস্তুতির কথা চিন্তা করে বোর্ডের এই সতর্ক অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। আপাতত দেশে অবস্থান করেই নিজেদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবেন এই দুই পেসার। সামনে থাকা ব্যস্ত ক্রিকেট সূচির কথা মাথায় রেখেই বিসিবির এই সিদ্ধান্ত। দেশের হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ নিতেই এখন সব মনোযোগ তাদের।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা
চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
স্বৈরাচার বিদায় হয়েছে, এবার রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম