ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সোমবার টি-টোয়েন্টি সিরিজ শুরু, টাইগারদের চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: বিসিবি

ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজ ঘরে তুলেছিল বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামবে লিটন বাহিনী। কিন্তু নিউজিল্যান্ডের তরুণদের বিপক্ষে সিরিজ জেতাটা মোটেও সহজ হবে না স্বাগতিকদের জন্য।

সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘ ১৪৬ দিন পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ, যা দলটির জন্য নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখা হচ্ছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য ছিল।

আরও পড়ুন

এবারও টি-টোয়েন্টির দলের খেলোয়াড়রা বেশ ফর্মে রয়েছেন। তাই নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি পরাস্ত করার স্বপ্ন দেখছেন অধিনায়ক লিটন কুমার দাস।

কিন্তু বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। ১টিতে ড্র এবং বাকি ১৫টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

ফলে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে সফরকারীরা। তবে আইপিএল ও পিএসএলের কারণে তাদের অনেক নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে কেবল ইশ সোধিই এই সফরে আছেন।

তাই তরুণদের পরীক্ষা করার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট। আর নিজের দল নিয়ে আশাবাদী অধিনায়ক টম লাথাম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সব রেকর্ড গড়লেও এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে মাত্র ৫ ওভারের ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজান নতুন চুক্তি
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড