ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ভারতের সব বোলারকেই ‘ঘৃণা’ করি: পাকিস্তানি ব্যাটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উত্তাপ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই দুই দলের খেলোয়াড়রাই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামের। সেই বিষয়টি নিজের মুখে স্বীকার করলেন পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ।

পাকিস্তানের একটি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ভারতের বিপক্ষে খেললে স্বাভাবিকভাবেই অতিরিক্ত অনুপ্রেরণা আসে এবং আক্রমণাত্মক মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, ভারতের বিপক্ষে খেললে অবশ্যই বাড়তি মোটিভেশন থাকে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের বোলারদের ওপর আক্রমণ করতে হবে। সত্যি বলতে, আমি তাদের সব বোলারকেই ‘ঘৃণা’ করি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে সামনে আমরা সেটা করব।

আরও পড়ুন

তবে তিনি এটাও জোর দিয়ে বলেন যে আধুনিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করার চেয়ে ম্যাচের পরিস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ।

নওয়াজ বলেন, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। ধরুন, যদি রানরেট ১০, ১২ বা ১৫ হয়, তাহলে বোলার যেই হোক না কেন, আপনাকে রান তুলতেই হবে। এই (আন্তর্জাতিক) পর্যায়ে সব খেলোয়াড়ই বিশ্বমানের। তাই সবার বিপক্ষেই পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট কাউকে আলাদা করে টার্গেট করার বিষয় নেই।

২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নওয়াজের। এরপর তিনি ২৫টি ম্যাচ খেলে ২০.৭৭ গড় ও ১৫৮.৩৯ স্ট্রাইকরেটে ৪৫৭ রান করেছেন। তার নামের পাশে আছে দুটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন, নিজের সামর্থ্য নিয়েও হয়তো কিছুটা সংশয়ে ছিলেন এই তরুণ ব্যাটার।
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা