ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আলু ভর্তা-ভাত আর নয়, ক্রিকেটারদের গ্রিল চিকেন খাওয়াবে বিসিবি

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও সিসিডিএম চেয়ারম্যান তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ডিপিএলে ক্রিকেটারদের দুপুরে খাবারে ভাত, আলু ভর্তা, গরুর মাংস দেওয়া হয়। যেটা ফিটনেসের জন্য ভালো নয়। বিষয়টি বিবেচনা করে এবার থেকে ম্যাচ চলাকালীন মধ্যাহ্নভোজে গ্রিলড চিকেন দেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান।

শনিবার (২ মে) মিরপুরে ডিপিএল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও সিসিডিএম চেয়ারম্যান তামিম ইকবাল। আগামী ৪ মে থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ আসরকে ঘিরে আরও বেশ কিছু আধুনিক ও প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

এতদিন ক্লাবগুলো নিজস্ব ব্যবস্থাপনায় দুপুরের খাবারের আয়োজন করত, যেখানে স্বাস্থ্য সচেতনতার চেয়ে রসনাবিলাসের প্রাধান্য ছিল বেশি। এ বিষয়ে তামিম ইকবাল বলেন, আমরা জানি হঠাৎ করে ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। জাতীয় দল বা বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা এতে অভ্যস্ত হলেও ঘরোয়া লিগের সবার জন্য এটি চ্যালেঞ্জিং। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব খেলোয়াড়দের ফিটনেসের ক্ষতি করে না—এমন খাবার সরবরাহ করতে।

গত আসরে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলার সময় নিজেই অসুস্থ হয়ে পড়া এবং মাঠের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়েছেন তামিম। তাই এবার ৬টি ভেন্যুর প্রতিটিতেই পর্যাপ্ত সংখ্যক আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করেছে বিসিবি। তীব্র গরমের মাঝে ক্রিকেটারদের যেকোনো শারীরিক জটিলতা মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিক্সিংবিরোধী কঠোর অবস্থান
টুর্নামেন্টকে স্বচ্ছ রাখতে এবার আন্তর্জাতিক ম্যাচের মতো কঠোর অ্যান্টি-করাপশন (আকু) নিয়ম কার্যকর করা হচ্ছে।
বাস থেকে নামার পরই ক্রিকেটারদের মোবাইল ফোন জমা নেওয়া হবে।
আইসিসি বা বিপিএলের মতো প্রটোকল অনুসরণ করা হবে।
ইতিমধ্যে প্রতিটি দলকে আকু সদস্যদের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হয়েছে।

ভেন্যু ও সম্প্রচার
এবারের ডিপিএল অনুষ্ঠিত হবে মোট ৬টি মাঠে—বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি, পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি এবং ইউল্যাব মাঠ। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং তাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে।

সংবাদ সম্মেলনে তামিম ইকবালের সাথে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা, সৈয়দ ইব্রাহিম আহমেদসহ টাইটেল স্পন্সর ওয়ালটন ও বসুন্ধরা সিমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে এমন পেশাদার পদক্ষেপ ক্রিকেটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত