ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: নাসুম আহমেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:৪৬ পিএম
নাসুম আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা আবারও সামনে এসেছে। জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ অভিযোগ করেছেন, সিলেট টাইটান্সের কাছ থেকে তার চুক্তিভিত্তিক ৩৫ লাখ টাকা এখনও তিনি পাননি।

এর আগে ফ্র্যাঞ্চাইজি দলটি দাবি করেছিল, নাসুম আহমেদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, বিপিএল ২০২৫–২০২৬ মৌসুমে তার মোট পাওনা ছিল ৩৫ লাখ টাকা (বি-ক্যাটাগরি), যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং কোনো বকেয়া নেই।

তবে সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাসুম সেই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করে লিখেন, তিনি এখনও ৩৫ লাখ টাকা পাননি। পোস্টে তিনি সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামির সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন।

image

পোস্টে নাসুম ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করেন, আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? এমন মন্তব্য করে তিনি নিজের আর্থিক অনিশ্চয়তা ও হতাশার কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা হয়েছে এবং তাকে বিষয়টি দেখার অনুরোধ করেছেন। নাসুম বলেন, তার কথা বলার মতো কেউ নেই এবং তিনি শুধু তার পাওনা টাকা বুঝে পেতে চান।

আরও পড়ুন

এদিকে সিলেট টাইটান্সের পক্ষ থেকে আগের অবস্থানেই অনড় থাকার ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে তারা দাবি করেছে, সব ধরনের আর্থিক দায় ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

ঘটনাটি বিপিএলের খেলোয়াড় পারিশ্রমিক ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের