ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মহারণ, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
রাতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মহারণ। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গতবারের মতো এবারেও শিরোপা ছাড়া মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে স্থায়ী কোচ না থাকায় ড্রেসিং রুমের উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

রোববার (১০ মে) ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এলক্লাসিকোতে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

রিয়াল শিবিরে অস্থিরতা দেখা দিলেও দুর্দান্ত ছন্দে রয়েছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লা লিগায় শিরোপা ধরে রাখতে মরিয়া রাফিনিয়া-ইয়ামালরা।

লিগে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। আজ জিতলে বা ড্র করলেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।

আরও পড়ুন

ফলে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারবেন না আলভারো আরবেলোয়া।

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো ও এদের মিলিতাও। এবার ইনজুরিতে এলক্লাসিকো মিস করকে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেও। এখনও তার বাম পায়ের পেশীর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এই মুহূর্তে ক্লাব এই স্ট্রাইকারকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের স্কোয়াড—

বার্সেলোনার স্কোয়াড: ক্যান্সেলো, বালদে, আরাউহো, কুবারসি, গাভি, ফেরান তোরেস, পেদ্রি, লেভানডভস্কি, রাফিনহা, জোয়ান গার্সিয়া, র‍্যাশফোর্ড, ফেরমিন লোপেজ, মার্ক কাসাদো, জেরার্ড মার্টিন, রুনি, দানি অলমো, ফ্রেঙ্কি ডি ইয়ং, বার্নাল, কুন্দে, এরিক গার্সিয়া, সেজনি, এডার অ্যালার এবং জাভি এসপার্ট।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড: কোর্তোয়া, লুনিন এবং সার্জিও মেস্ত্রে, ডেভিড আলাবা, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আসেনসিও, আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া, আন্তোনিও রুডিগার, হাইসেন, ডেভিড জিমেনেজ, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, চুয়ামেনি, থিয়াগো, সেস্তেরো, পালাসিওস, ভিনিসিয়ুস জুনিয়র, গনজালো, ব্রাহিম দিয়াজ এবং মাস্তানতুয়ানো।

যেখাবে দেখবেন খেলা

বাংলাদেশ থেকে দর্শকরা রাত ১টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।

আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ

বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে।

স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv।

বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা