ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

কোমোতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে। আগামী গ্রীষ্মকালীন দলবদলে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা।

স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, পাজকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি নিজেদের পরিকল্পনার কথা কোমো কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছে ক্লাবটি।

চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সিরি আতে ১০ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। চ্যাম্পিয়নস লিগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। চার ম্যাচে তিন গোলের সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।

পাজকে ফেরাতে কোমোর সঙ্গে নতুন করে দর-কষাকষিতে বসতে হবে না রিয়ালকে। কারণ, গত গ্রীষ্মে তাকে বিক্রির সময় চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ রেখেছিল মাদ্রিদ। এবার সেই সুযোগ কাজে লাগিয়েই প্রিয় শিষ্যকে ফিরিয়ে আনতে চায় ক্লাবটি।

এর আগে ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাজকে কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল মাদ্রিদ। তারও আগে ইতালিয়ান ক্লাবটিতে এক মৌসুম ধারে খেলেছিলেন এই আর্জেন্টাইন। সেই সময় থেকেই নিজের প্রতিভা ও সামর্থ্যের জানান দিতে শুরু করেন তিনি।

গত গ্রীষ্মেও পাজকে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে। তবে শেষ পর্যন্ত তাকে কোমোতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। আরও কিছুদিন ইতালিতে থেকে নিজের খেলায় উন্নতি করতে চেয়েছিলেন পাজ। তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল মাদ্রিদ।

এবার কোমোর হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর তাকে ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে সক্রিয় হয়েছে রিয়াল। কাদেনা কোপের দাবি সত্যি হলে, আগামী গ্রীষ্মেই ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে আবারও সান্তিয়াগো বার্নাব্যুর ঠিকানা হতে যাচ্ছে নিকো পাজের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উয়েফা নেশন্স লিগ / কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, অন্য ম্যাচে কে কার মুখোমুখি
উয়েফা নেশন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিয়নে। ড্রয়ে কোয়ার্টার ফাইনালেই জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, অন্য ম্যাচে কে কার মুখোমুখি
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড। এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। আরটিভি/এসকে
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা