ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মিরাজের ফাইফার, চালকের আসনে থেকে তৃতীয়দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ৪১৩ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা ভালো না হলেও তৃতীয় দিনের শেষ সময়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। মিরাজের ফাইফারে ভর করে সফরকারীদের ৩৮৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১১ বল খেলে ৭ রান তুলেছে, এতে ৩৪ রানের লিড নিয়ে চালকের আসনে থেকে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১০ বলে ২ রান করেছে মাহমুদুল হাসান জয় ও ১ বল খেলে অপরাজিত আছেন সাদমান ইসলাম।

রোববার (১০ মে) বৃষ্টি নামার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান। শেষ ৪ উইকেটে ৬৪ রান তুলেছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের নায়ক আজান আওয়াইস। অভিষেক ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন এই ওপেনার।

আরও পড়ুন

শেষ পর্যন্ত ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রানে আউট হন তিনি। আওয়াইসকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এ সময় পাকিস্তান কিছুটা ধাক্কা খায়। ২১০ থেকে ২৩০ এ পৌঁছাতে অধিনায়ক শান মাসুদ (৯) ও সাউদ শাকিল (০) ও আব্দুল্লাহ ফজলের (৬০) উইকেট হারায় তারা।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তানকে বিপর্যয় থেকে উদ্ধার করেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগার জুটি। এই জুটিতে পাকিস্তান লিড নেয়ার স্বপ্নও দেখা শুরু করেছিল। কিন্তু রিজওয়ানকে ফিরিয়ে ১১৯ রানের জুটি ভেঙে তাইজুল স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

৭৯ বলে ৮ চারে ৫৯ রান করেন রিজওয়ান। ম্যাচজুড়ে হতাশ করা নাহিদ রানা বৃষ্টির পর ছন্দ খুঁজে পান। ৯৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করা সালমান আগাকে ফেরান নাহিদ।

সালমান আগার বিদায়ের পর আর পাকিস্তানের ইনিংস বেশি দীর্ঘ হয়নি। নোমান আলী ২, শাহিন আফ্রিদি ১৩,হাসান আলী ৬ রান করে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন। এতে ৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ । এছাড়া তাসকিন ও তাইজুল ২টি এবং নাহিদ বাকি ১টি উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক