ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বার্সা শিবিরে শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:৩০ পিএম
কোচ হান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর মাত্র কয়েক ঘণ্টা আগে শোকাবহ এক ঘটনার সাক্ষী হলো এফসি বার্সেলোনা। ক্লাবের প্রধান কোচ হান্সি ফ্লিকের বাবা মারা গেছেন বলে নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

ক্লাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এফসি বার্সেলোনা হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে আমরা ফ্লিক এবং তার পরিবারের পাশে আছি।

এমন কঠিন ব্যক্তিগত ক্ষতির মধ্যেও পেশাদারিত্বের নজির রেখে ফ্লিক সিদ্ধান্ত নিয়েছেন আজকের ম্যাচে ডাগআউটে থাকার। তিনি সকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বিষয়টি জানান এবং পরে নিশ্চিত করেন যে, ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি দায়িত্ব পালন করবেন।

ম্যাচ শেষে তিনি জার্মানিতে ফিরে গিয়ে বাবার শেষকৃত্যে অংশ নেবেন বলে জানা গেছে। ফ্লিকের এই সিদ্ধান্তে দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন

আজকের এল ক্লাসিকো বার্সেলোনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সা। ফলে আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত করবে কাতালান ক্লাবটি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’