ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:২২ পিএম
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার অনুপ্রেরণায় সান্তোস ২-০ গোলে হারিয়েছে ব্রাগান্তিনোকে, যা লিগে তাদের গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে।

ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয়হীন ছিল সান্তোস দুটি ড্র ও একটিতে হার। এমন চাপের মুহূর্তেই দলের দায়িত্ব নিজের কাঁধে নেন নেইমার। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস, বল নিয়ন্ত্রণে রাখে ৫৭ শতাংশ সময় এবং মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।

অন্যদিকে ব্রাগান্তিনো ৪৩ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নেয়, তবে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন নেইমার, যা দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস ব্যবধান দ্বিগুণ করলে নিশ্চিত হয় সান্তোসের জয়।

আরও পড়ুন

এই জয়ের পর ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ব্রাগান্তিনো আছে সপ্তম স্থানে। শীর্ষে রয়েছে পালমেইরাস, ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ