ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত

এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রাখল তারা।

শনিবার (১৬ মে) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুললে নেয় পেপ গার্দিওলার দল।

এর আগে গত মার্চে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। চেলসিকে হারিয়ে এই মৌসুমে দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত করল তারা। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ট্রফির লড়াই চলছে আর্সেনালের সঙ্গে। লিগে দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে হলে সিটিকে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচট খাওয়ার অপেক্ষা করতে হবে।

এদিকে, এফএ কাপে গত দুই ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিটির। তবে এবার আর ভুল করেনি তারা। চেলসিকে হারিয়ে ক্লাব ইতিহাসের অষ্টম এফএ কাপ ঘরে তুলল দলটি। এই জয়ে ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলা ২০তম শিরোপার স্বাদ পেলেন, যার মধ্যে এফএ কাপের ট্রফি তিনটি।

আরও পড়ুন

ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে ম্যানসিটিকে লম্বা সময় আটকে রেখেছিল চেলসি। ম্যাচের ২৭ মিনিটে ব্লুদের জালে বল পাঠিয়েছিলেন আর্লিং হালান্ড। তবে অফসাইডের কারণে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোলটি বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগের মিনিটে হালান্ডের আরও একটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।

অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতে ডেডলক ভাঙে ম্যানসিটি। ম্যাচের ৭২ মিনিটে বার্নার্ডো সিলভা বল বাড়ান হালান্ডের উদ্দেশ্যে। ডান দিক থেকে নরওয়েজিয়ান তারকা বল পাস করেন আন্তোয়ান সেমেনিওকে। চেলসি ডিফেন্ডার লেভি কলউইল গায়ের সঙ্গে লেগে থাকলেও দারুণ পায়ের কাজে বল নিয়ন্ত্রণে নেন সেমেনিও। এরপর কোনাকুনি শটে সানচেজকে পরাস্ত করে সিটিকে উল্লাসে ভাসান এই ঘানাইয়ান ফরোয়ার্ড।

গোল খাওয়ার পাঁচ মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেলসি। তবে সিটির ছয় গজ বক্সের ভেতর থেকে নেওয়া এনজো ফার্নান্দেজের শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত সেমেনিওর ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এফএ কাপ জয়ের পর সিটির মনোযোগ এখন প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে। আগামী মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে খেলতে নামবে। লিগ শিরোপার এই কঠিন লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখনো নিশ্চিত নয়। তবে লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও কোচ গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম অন্তত দুটি শিরোপা জিতে শেষ করছেন, এটি এখন নিশ্চিত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
হাল্যান্ড ও শের্কির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
ম্যানসিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটি ছেড়ে টটেনহ্যামে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফুটবলার