ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল জন নাইট স্মিথ (এম.জে.কে. স্মিথ) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ইংল্যান্ড ও কাউন্টি ক্রিকেটে দীর্ঘ অবদানের জন্য তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এক ব্যক্তিত্ব।

১৯৫৮ থেকে ১৯৭২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলেন স্মিথ। এর মধ্যে ২৫টি ম্যাচে তিনি দলের নেতৃত্ব দেন। ডানহাতি এই ব্যাটার টেস্ট ক্যারিয়ারে ৩১ দশমিক ৬৩ গড়ে ২ হাজার ২৭৮ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩টি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতক।

কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেন স্মিথ। ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা ১০ বছর দলটির অধিনায়কত্ব করেন তিনি। ১৯৫৯ মৌসুমে ক্লাবের হয়ে রেকর্ড ২ হাজার ৪১৭ রান করে আলোচনায় আসেন এবং পরের বছর উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হন।

প্রথম শ্রেণির ক্রিকেটে স্মিথের পরিসংখ্যান আরও সমৃদ্ধ। ৬৩৭ ম্যাচে তিনি করেন ৩৯ হাজার ৮৩২ রান, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম করে তুলেছে।

মাঠে শান্ত স্বভাব, ভদ্র আচরণ ও নেতৃত্বগুণের জন্য তিনি ছিলেন বিশেষভাবে জনপ্রিয়। তাকে সেই সময়ের ‘জেন্টলম্যান অ্যামেচার’ সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে দেখা হতো, যেখানে অপেশাদার ও পেশাদার ক্রিকেটাররা একসঙ্গে খেলতেন।

ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও কৃতিত্ব ছিল স্মিথের। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফ্লাই-হাফ হিসেবে খেলেন তিনি। এছাড়া ১৯৫৬ সালে ইংল্যান্ড জাতীয় রাগবি ইউনিয়ন দলের হয়েও ওয়েলসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন স্মিথ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যাচ রেফারি, ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান এবং ইংল্যান্ড দলের ট্যুর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৪-৯৫ অ্যাশেজ সফরেও দলের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসিবি ও কাউন্টি ক্রিকেট অঙ্গন। এজবাস্টনে খেলোয়াড় ও কর্মকর্তারা নীরবতা পালন করে এই সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। সাবেক ক্রিকেটার মাইক আথারটন এবং জিওফ্রে বয়কটসহ তাকে শান্ত, প্রাণবন্ত ও ক্রিকেটপ্রেমী মানুষ হিসেবে স্মরণ করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড