ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাদিও মানেকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা সেনেগালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:০৫ এএম
সেনেগালের বিশ্বকাপ দল। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। যেখানে সবচেয়ে আলোচিত নাম আল নাসর তারকা সাদিও মানে। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন মানে। তবে এবার বিশ্ব মঞ্চে দেখা যাবে সেনেগালের সর্বোচ্চ গোলদাতাকে।

এই দল থেকে ২ জনকে বাদ দিয়ে এই মাসের শেষ দিকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ২৮ সদস্যের দলে আছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান দিয়ায়ে, ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার।

বায়ার্নের ১৮ বছর বয়সি মিডফিল্ডার বারা দিয়ায়েও পেপের দলে ডাক পেয়েছেন। তবে ভালো মৌসুম কাটিয়েও মালাং সারের দলে জায়গা পাননি।

আরও পড়ুন

মিডফিল্ডে আছেন ইদ্রিসা গুয়ে, যদিও তিনি চোটের কারণে মৌসুমের শেষভাগ মিস করেছেন। এছাড়া বিকল্প হিসেবে আছেন স্যান্ডারল্যান্ডের হাবিব দিয়ারা ও টটেনহ্যামের প্যাপ মাতার সার। অভিজ্ঞ ডিফেন্ডার কলিদু কলিবালি ও গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডিও দলে আছেন।

বিশ্বকাপে সেনেগাল আছে ‘আই’ গ্রুপে। ১৬ জুন তারা ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর তারা ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের মুখোমুখি হবে।

সেনেগাল স্কোয়াড

গোলরক্ষক: এদুয়ার্দো মেন্ডি, ইয়েহভান দিওফ, মরি দিআও।

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াতা, অ্যান্তোনিও মেন্ডি, আবদুলায়ে সেক, কলিদু কলিবালি, ইলায় কামারা, মোসা নিয়াখাটে, মামাদু সার, এল-হাদজি মালিক, মোস্তাফা বো, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, হাবিব দিয়ারা, প্যাপ মাতার, পেপে গুয়ে, লামিন কামারা, প্যাথ সিস, বারা দিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদি মানে, বাম্বা দিয়েং, ইলিমান দিয়ায়ে, নিকোলাস জ্যাকসন, আসানে দিয়াও, ইব্রাহিম বায়ে, শেরিফ দিয়ায়ে, ইসমাইলা সার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা