ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারের পর বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশনের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তার এমন বক্তব্যে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। গোলডটকম ও ফরাসি গণমাধ্যম আরএমসির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ফ্লাইট জটিলতার কারণে বুরকিনা ফাসোর জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান। ফলে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে দল সাজাতে বাধ্য হয় কোচিং স্টাফ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেই দলই শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে যায়।

এরপরই দেশটির ফুটবল ব্যবস্থাপনা নিয়ে সরব হন সামরিক শাসক প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তিনি বলেন, বুরকিনা ফাসোর ফুটবল নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধান না করে নতুন করে বিনিয়োগ করা সম্ভব নয়। ফুটবলকে সঠিক পথে ফেরাতে চলতি সপ্তাহেই কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্রাওরে আরও বলেন, তরুণ প্রতিভাবান ফুটবলারদের সঠিকভাবে গড়ে তুলে ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হবে। এ জন্য ফুটবল ফেডারেশনের কার্যক্রমেও পরিবর্তন আনার কথা জানান তিনি।

ফেডারেশনের সভাপতিকে উদ্দেশ করে ট্রাওরে বলেন, সাধারণত রাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তাই ফুটবলের গুণগত পরিবর্তনের স্বার্থে এবার হস্তক্ষেপ করতে হচ্ছে।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্যের সময় ট্রাওরের পাশে বসে থাকা বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের সভাপতিকে নীরব থাকতে দেখা যায়।

তবে প্রেসিডেন্টের এমন সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি ফিফার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফিফার বিধান অনুযায়ী, সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করতে হয়। ফলে ট্রাওরের ঘোষিত পদক্ষেপ বাস্তবে কার্যকর হলে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বুরকিনা ফাসো।

ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ৬২ নম্বরে থাকা দেশটির ক্ষেত্রে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: গোলডটকম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
ব্যালন ডি অরের এবারের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের সম্ভাবনায় বড় ধাক্কা এসেছে। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত একটি মৌসুম কাটালেও দলীয় কোনো শিরোপা না জেতায় ফরাসি তারকার ব্যালন ডি অর জয়ের সম্ভাবনা দেখছেন না পুরস্কারটির সাবেক প্রধান পাসকেল ফেরে।
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পরপরই নীল-সাদা জার্সিকে মিস করার অনুভূতি জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
বিদায়ী ম্যাচে মেসিকে যেসব উপহার দিল বেনিন
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি