ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৪২ পিএম
কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন। ছবি: সংগৃহীত

কাবাডি ফেডারেশনের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বুধবার (৩ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় ক্রীড়াপঞ্জি ও বাজেট পেশ করেন। দীর্ঘ আলোচনার পর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত এই বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার বৃদ্ধির জন্য। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে (পুরুষ ও নারী) এবং নেপালের বিপক্ষে বেশ কয়েকটি হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতির প্রয়োজনে সময় বা প্রতিপক্ষ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও এই বছর টেস্ট ম্যাচগুলো আয়োজনে ফেডারেশন বদ্ধপরিকর। এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক অন্যান্য সব আসর মিলিয়েই এই সাড়ে ৫ কোটি টাকার বাজেট সাজানো হয়েছে।

আরও পড়ুন

সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগ)-এ ব্রোঞ্জপদক বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভাপতি নিজেই উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এই অর্থ তুলে দেন।

বাংলাদেশের কাবাডিকে আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য গোপালগঞ্জে অ্যাকাডেমি নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। অ্যাকাডেমি পরিচালনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যেখানে কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। এই কমিটি অ্যাকাডেমির সার্বিক কার্যক্রম সুপারভিশন, মাঠ পরিদর্শন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

কাবাডির সার্বিক অবকাঠামোগত ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশনের পক্ষ থেকে খুব শীঘ্রই ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে একটি বিশেষ বৈঠক করা হবে এবং সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার আবেদন জানানো হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
এশিয়ান গেমসের দ্বিতীয় দিন সকালেই স্বস্তির খবর, কাবাডিতে পুরুষ দলের জয়
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির