ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে স্পেনকে রুখে দিলো ইরাক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৪১ এএম
ছবি: এএফপি

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাচ্ছে ছোট দলগুলো। এবার শক্তিশালী স্পেনকে তাদের মাটিতে রুখে দিয়েছে ইরাক। ফলে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা দলটি।

বৃহস্পতিবার (৪ জুন) স্পেনের লা করুনায় প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেররান তরেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন মের্কাস দস্কি।

ম্যাচের শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রাখা স্পেন অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো; তবে আলেক্স বায়েনার শট দারুণ ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন আহমেদ বাসিল।

আট মিনিট পর তিনি আর পারেননি, মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ফেররান তরেস। প্রথম ২৫ মিনিটে ২৫ শতাংশেরও কম সময় পজেশন রাখা ইরাক ২৭তম মিনিটে চমৎকার গোলে সমতা টানে।

আরও পড়ুন

ডি-বক্সের বাঁ পাশ থেকে আচমকা জোরাল শট নেন জার্মানিতে জন্ম নেওয়া লেফট-ব্যাক মের্কাস দস্কি, গোলরক্ষক হোয়ান গার্সিয়া লাফিয়েও নাগাল পাননি, দূরের পোস্ট দিয়ে বল ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে পুরো একাদশই পরিবর্তন করেন। তাতে দলটি চাপ ধরে রাখতে পারলেও, ফিনিশিংয়ে প্রত্যাশা পূরণের মতো কিছু করতে পারেনি। বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে যা দলটির জন্য মোটেও ইতিবাচক কিছু নয়।

তাছাড়া, স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। তুরস্কের সঙ্গে ড্র করে গত বছর শেষ করার পর, গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে জিতলেও হোঁচট খায় মিশরের বিপক্ষে।

বিরতির পরও ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডও একে একে ১০টি পরিবর্তন আনেন। দলটি প্রতিপক্ষকে আবার চমকে দিতে না পারলেও, বিশ্বকাপের ফেভারিটদের বিপক্ষে এমন হার না মানা পারফরম্যান্সে আরও আত্মবিশ্বাসী হতে পারে তারা।

গত সপ্তাহে প্রথম প্রস্তুতি ম্যাচে ইরাক হারায় অ্যান্ডোরাকে। আগের দুটি ম্যাচেও জিতেছিল তারা, সংযুক্ত আরব আমিরাত ও বলিভিয়ার বিপক্ষে।

আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে স্প্যানিশরা, পেরুর বিপক্ষে। আর ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের।

বিশ্বকাপ অভিযানে নামার আগে আগামী বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরাক। এরপর ১৭ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল মঞ্চে যাত্রা শুরু হবে এশিয়ার দলটির।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ