প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৯:০৯ এএম


প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা
মিরা আন্দ্রিভা। ছবি: এএফপি

ফরাসি ওপেনের সেমিফাইনালে ইউক্রেইনের মার্তা কস্তিউককে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের টিকিট পেয়েছেন মিরা আন্দ্রিভা। গত ৩০ বছরে ফরাসি ওপেনের ফাইনালে ওঠা চতুর্থ কনিষ্ঠতম নারী এই রুশ টিনএজার।

বৃহস্পতিবার (৪ জুন) নারী এককের সেমিফাইনালে ৬-১, ৬-৩ গেমে জিতেছেন তিনি। শনিবারের ফাইনালে স্বদেশি ডায়ানা শ্নাইদের অথবা পোল্যান্ডের মায়া খয়ালিনস্কার মুখোমুখি হবেন তিনি।

আরও পড়ুন

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে নিয়মিত এর নিন্দা করে আসছেন কস্তিউক এবং রাশিয়ার যে সব খেলোয়াড় তা করতে ব্যর্থ হয়েছেন, তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

গত চার বছর ধরে ইউক্রেইনের খেলোয়াড়দের নেওয়া অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে কস্তিউক ম্যাচের আগে আন্দ্রিভার সঙ্গে ছবি তোলেননি এবং ম্যাচের পরও দুজন হাত মেলাননি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission