সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১০:৫৮ পিএম


সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত
সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত।ছবি: সংগৃহীত

সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। একই সঙ্গে এটি বাংলাদেশের নতুন প্রধান কোচ থমাস ডুলিরও অভিষেক ম্যাচ। 

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচটির একাদশ প্রকাশের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কানাডা-প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের অনুপস্থিতি। ফিট থাকা সত্ত্বেও তাকে শুরুর একাদশে রাখেননি নতুন কোচ।

গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে মিতুল মারমার ওপর। যদিও দীর্ঘদিন পর দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো, তবে তিনি শুরু থেকে খেলছেন না।

রক্ষণভাগে সেন্ট্রাল ডিফেন্সে রয়েছেন তপু বর্মণ ও তারিক কাজী। দুই ফুলব্যাক হিসেবে খেলছেন ইসা ফয়সাল এবং সাদ উদ্দিন। সম্ভাবনাময় প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ একাদশে সুযোগ পাননি।

মিডফিল্ডে অধিনায়ক জামাল ভূঁইয়া-র সঙ্গে রয়েছেন হামজা চৌধুরি এবং সোহেল রানা।

আরও পড়ুন

আক্রমণভাগে বাংলাদেশের হয়ে শুরু করছেন ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শেখ মোরসালিন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা ( গোলরক্ষক ), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, হামজা চৌধুরি, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম, রফিক ও শেখ মোরসালিন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission