ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে টমাস ডুলির শিষ্যরা। এই ম্যাচের একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ কোচ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্ট্রাইকিং পজিশনে শেখ মোরসালিনের জায়গায় আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন।

ইমনের দুই পাশে আক্রমণে ধার বাড়াতে থাকছেন শুকি ইতোফুসা (বাঁয়ে) এবং রাকিব হোসেন (ডানে)। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাঁধে; তাকে সঙ্গ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী ও শমিত সোম।

এছাড়া রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। আর গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।

বাংলাদেশ একাদশ

গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ।

মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)।

আক্রমণভাগ: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন ও রাকিব হোসেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এরপর নাটকীয়ভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।  এতেই উয়েফা নেসনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল দলের ফুটবলারদের জার্সি নম্বরে এসেছে বড় পরিবর্তন। রোনালদোর সেই আইকনিক ‘৭’ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও। বৃহস্পতিবার (১ অক্টোবর) কোপেনহেগেনে নেসনস লিগের ‘এ৪’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।  ম্যাচের জন্য উয়েফার ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই নেই রোনালদো। উয়েফার দেওয়া পর্তুগালের স্কোয়াড লিস্টে নতুন করে জার্সি নম্বরও দেওয়া হয়েছে।  যেখানে দেখা গেছে লিয়াও এখন পর্তুগালের হয়ে ‘৭’ নম্বর পরে নামবেন। সাধারণত ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেন লিয়াও। তিনি ৭ নম্বর পাওয়ায় তার সাবেক ১৭ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফাবিও সিভাকে।  আরটিভি/এসআর
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
‘ডক্টর’ লিওনেল মেসি
ফুটবলে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি নতুন পরিচয় ‘ডক্টর’ উপাধি যুক্ত হতে যাচ্ছে। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারকে সম্মানসূচক ডক্টরেট দিতে যাচ্ছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি এটি। সর্বসম্মতিক্রমে মেসিকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়টির সুপিরিয়র কাউন্সিল। মূলত মেসির অসাধারণত্ব, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার দায়বদ্ধতাকেই বিশেষভাবে এখানে তুলে ধরা হয়েছে। আগামী ৬ অক্টোবর মেসির হাতে এই সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়া হবে। আর দিনটি তার জন্য হয়ে উঠবে আরও আবেগঘন। কারণ, একই দিন, কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে রেকর্ড আটবারের এই ব্যালন ডি’অর জয়ীর। মনুমেন্টালে বিশেষভাবে আয়োজিত বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। দেশের হয়ে এটি তার ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে। এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে “তিনি যে বিদায়ের যোগ্য, সেই বিদায় দেওয়ার জন্যই” এই ম্যাচের আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলায় অসংখ্য স্মরণীয় অর্জন রয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ—সবই তার ট্রফি ক্যাবিনেটে জায়গা করে নিয়েছে।  একইসঙ্গে তার পায়ের জাদু আর্জেন্টাইন সমর্থকসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তবে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই সম্মান শুধু মেসির ট্রফি কিংবা পরিসংখ্যানের জন্য নয়।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিনয়, অধ্যবসায় এবং আর্জেন্টিনার সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন প্রতিনিধি হিসেবে ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকারদো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন আদর্শ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে, আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি শেষবারের মতো গায়ে তোলার আগে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে আরও একটি বিশেষ পরিচয় ‘ডক্টর মেসি’। আরটিভি/এসআর
‘ডক্টর’ লিওনেল মেসি
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুতেই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
পর্তুগালের জাতীয় জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে ব্যক্তিগত বিমানে মাদ্রিদে ফিরছেন বলে জানা গেছে। উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগের দিন কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে দলের অনুশীলনে রোনালদো ছিলেন না। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা প্রকাশিত ভিডিওতে তাকে ফেডারেশনের গাড়িতে করে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়। সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস অবশ্য দাবি করেন, সে অনুশীলন করতে চায়নি, ঘটনা তা নয়। আজ সে অনুশীলন করবে। এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। সে অনুশীলন করার বিষয় প্রত্যাখান করেনি। এটা অসম্ভব। আপনারা এটা বিশ্বাস করেন? ক্রিস এমন নয়। পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্যাম্প ছাড়ার সুনির্দিষ্ট কারণ এখনই জানাননি রোনালদো। বরং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের এই অধিনায়ক। রোনালদো লেখেন, সময় হলে আমি সব পর্তুগিজকে জাতীয় দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পর্কে সত্যটা বলব। এই দলের জন্য আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি। আরটিভি/টিআর
অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
কারণ না জানিয়েই পর্তুগালের টিম হোটেল থেকে বেরিয়ে গেলেন রোনালদো, ঘটনা কী
বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কারণ না জানিয়েই পর্তুগালের টিম হোটেল থেকে বেরিয়ে গেলেন রোনালদো, ঘটনা কী
আরও পড়ুন
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে