ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেক্সিকোতে পৌঁছে ভিসা জটিলতা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
মেক্সিকোতে পৌঁছে ভিসা জটিলতা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল ইরান। দীর্ঘ আলোচনা ও নানা জটিলতার পর অবশেষে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেলেও দেশটির দল এখনও ভিসা সমস্যার পুরোপুরি সমাধান পায়নি। এ পরিস্থিতিতে ফিফার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি।

বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও ইরানের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে তিজুয়ানা শহরে। ক্যালিফোর্নিয়া সীমান্তঘেঁষা এই শহরে রোববার পৌঁছেছে ইরান দলের বহর। ভিসা প্রক্রিয়াকরণে জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসন থেকে তাদের বেস ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নেওয়া হয়।

মেক্সিকো পৌঁছানোর পর হাজসাফি বলেন, আমরা খুবই আনন্দিত যে দল অবশেষে এখানে পৌঁছাতে পেরেছে। আল্লাহর কাছে শুকরিয়া, দলের অবস্থা ভালো আছে। অনেক প্রতীক্ষার পর অবশেষে ভিসা পাওয়া গেছে।

তবে দলের সবাই এখনও ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাজসাফি বলেন, ব্যক্তিগতভাবে ফিফার প্রতি আমার অভিযোগ আছে। কেন এত দেরি হলো? যতদূর জানি, কেবল খেলোয়াড় ও কোচিং স্টাফের কিছু সদস্য ভিসা পেয়েছেন।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মাদ নবিসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

এ বিষয়ে হাজসাফি বলেন, দুর্ভাগ্যজনকভাবে কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও ভিসা পাননি। টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর মধ্যে রয়েছেন। আমি ফিফার কাছে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানাই। আশা করি আগামী কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন

তিনি ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই এর প্রসঙ্গ উল্লেখ করেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, ৬২ বছর বয়সী এই কোচ ভিসা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন। মেক্সিকোর উদ্দেশে দেশ ছাড়ার সময় দলের বাসে তাকে দেখা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা