ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের কাছে নেওয়ার পথে নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন গর্ভবতী বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার পথে পালিয়ে যাওয়া গর্ভবতী বন্দি রেবেকা টেলরকে খুঁজছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার পথে পালিয়ে গেছেন এক গর্ভবতী বন্দি। বুধবার (২৫ নভেম্বর) আলবুকার্ক শহরে খাবারের দোকানে গাড়ি থামানোর সময় তিনি নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে পালিয়ে যান।

শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

২৬ বছর বয়সী রেবেকা টেলর চুরি ও ডাকাতির একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। প্রসবপূর্ব চিকিৎসা শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পালিয়ে যাওয়ার পর গাড়িটি শহরের একটি এলাকায় শনাক্ত হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

পরে শহরের পশ্চিম পাশে তার পরনের কমলা রঙের কারাবন্দির পোশাক উদ্ধার করা হয়। তাকে খুঁজতে একাধিক সংস্থা অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে দেখলে কাছে না গিয়ে জরুরি নম্বর ৯১১-এ ফোন করতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পানির সংকটের কারণে পানি ফুটিয়ে পান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
শিক্ষার্থীদের পড়াশোনায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের কারণে গুগল অনুসন্ধানে এআইয়ের তৈরি সারসংক্ষেপ বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কুল কর্তৃপক্ষ।
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশে সিসার দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষার ফল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা।
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
ইম্পেরিয়াল ব্র্যান্ডস কিনতে চায় আলট্রিয়া 
বিশ্বের বড় তামাক কোম্পানি ইম্পেরিয়াল ব্র্যান্ডস কিনতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আলট্রিয়া।
ইম্পেরিয়াল ব্র্যান্ডস কিনতে চায় আলট্রিয়া 
আরও পড়ুন
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই