ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলেকজান্ডার জাভেরেভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:৩৯ এএম
অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলেকজান্ডার জাভেরেভ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ। ফরাসি ওপেনের রোমাঞ্চকর ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে স্বপ্নের ট্রফি নিজের করে নেন তিনি।

রোববার (৭ জুন) প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে পাঁচ সেটের ম্যারাথন লড়াই শেষে জাভেরেভ ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে জয় তুলে নেন। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ম্যাচে দুই খেলোয়াড়ই দারুণ লড়াই উপহার দেন।

এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছিলেন ২৯ বছর বয়সী জাভেরেভ। তবে চতুর্থবারের চেষ্টায় আর হতাশ হতে হয়নি তাকে। ম্যাচ জয়ের পর আবেগাপ্লুত হয়ে কোর্টে শুয়ে পড়েন জার্মান তারকা, যা ছিল তার দীর্ঘ সংগ্রামের সফল সমাপ্তির প্রতীক।

ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেন জাভেরেভ। প্রথম সেট সহজেই জিতে নিলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সী কোবোলি। তৃতীয় সেটে আবার এগিয়ে যান জাভেরেভ। চতুর্থ সেটের টাইব্রেকারে জয় পেয়ে ম্যাচে সমতা ফেরান ইতালিয়ান খেলোয়াড়। তবে সিদ্ধান্তমূলক পঞ্চম সেটে অভিজ্ঞতার প্রমাণ দিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি জাভেরেভ।

এবারের টুর্নামেন্টে শীর্ষ তারকাদের অনুপস্থিতি ও আগেভাগে বিদায় জাভেরেভের পথ কিছুটা সহজ করে দেয়। বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার এবং দুই নম্বর কার্লোস আলকারাস টুর্নামেন্টের শেষদিকে না থাকায় শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন

এই জয়ের মাধ্যমে প্রায় ৩০ বছর পর কোনো জার্মান পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কীর্তি গড়লেন। এর আগে ১৯৯৬ সালে বরিস বেকার। অস্ট্রেলিয়ান ওপেন জিতে জার্মানির হয়ে সর্বশেষ পুরুষ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়াওতেককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং
প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা