ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়াওতেককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম
চীনের টেনিস তারকা ঝেং কিনওয়েন। ছবি: সংগৃহীত

ইউএস ওপেনে দারুণ চমক দেখিয়েছেন চীনের টেনিস তারকা ঝেং কিনওয়েন। ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বসেরা ইগা শিয়াওতেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন অলিম্পিক স্বর্ণপদকজয়ী এই খেলোয়াড়।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২১ নম্বরে থাকা ঝেংকে মূল পর্বে খেলতে বাছাইপর্ব পেরোতে হয়েছে। গত বছর কনুইয়ের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকায় র‍্যাঙ্কিংয়ে বড় পতন ঘটে তার। একসময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ঝেং এখন আবার নিজের হারানো অবস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন।

শিয়াওতেকের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো হয়নি ঝেংয়ের। প্রথম সেটে একপর্যায়ে ০-৫ গেমে পিছিয়ে পড়েন তিনি। তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা সাতটি গেম জিতে নেন চীনা তারকা। এর আগে চতুর্থ রাউন্ডে ম্যাডিসন কিজের বিপক্ষেও শেষ সাতটি গেম জিতে ম্যাচ জিতেছিলেন তিনি।

দ্বিতীয় সেটেও নিয়ন্ত্রণ ধরে রাখেন ঝেং। শিয়াওতেকের সার্ভিস দুবার ভেঙে ৬-৩ গেমে সেটটি জিতে ম্যাচ নিশ্চিত করেন। প্রথম সেটে তিনটি সেট পয়েন্টও বাঁচিয়েছিলেন তিনি।

এই জয়ের মাধ্যমে ২০২১ সালের পর প্রথম কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেনের নারী এককে কোয়ার্টার ফাইনালে উঠলেন ঝেং। ২০২১ সালে বাছাইপর্ব পেরিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন এমা রাদুকানু।

শেষ আটে ঝেংয়ের প্রতিপক্ষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনা। শেষ ষোলোতে দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কাজাখস্তানের এই তারকা।

মুখোমুখি লড়াইয়ে ঝেংয়ের বিপক্ষে এগিয়ে রিবাকিনা। এখন পর্যন্ত পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছেন তিনি। চলতি বছর দোহা ও মাদ্রিদেও ঝেংকে হারিয়েছেন রিবাকিনা। সেমিফাইনালে উঠতে পারলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত হবে তার।

অন্যদিকে, শীর্ষ দশে ফেরার লড়াই করছেন ঝেং। দীর্ঘ চোটের পর ফর্ম ফিরে পেতে গিয়ে র‍্যাঙ্কিংয়ের বড় পতন মেনে নেওয়া তার জন্য মানসিকভাবে কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি।

ম্যাচ হেরে কোর্ট ছাড়ার সময় চোখে পানি ছিল শিয়াওতেকের। সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতে তার হতাশা যেন কাটছেই না। গত বছর উইম্বলডনে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন পোল্যান্ডের এই তারকা। এরপর চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে, ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ডে এবং উইম্বলডনে তৃতীয় রাউন্ডে বিদায় নেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের হাতছানি পেয়েছিলেন কোনো আমেরিকান খেলোয়াড়। তবে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এই আমেরিকান তরুণের।
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’ এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’ বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি। আরটিভি/এসআর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ঠান্ডা মেজাজ আর কোর্টে বিধ্বংসী পারফরম্যান্স—দুইয়ের দারুণ এক মেলবন্ধনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন নিজের নামে করে নিলেন এলেনা রিবাকিনা।
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এছাড়াও শনিবার (১২ সেপ্টেম্বর) টিভিতে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবের ম্যাচ রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল-ফুলহাম রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি-হাল সিটি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ টটেনহাম-এভারটন রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ সান্ডারল্যান্ড-আর্সেনাল রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রেসিং-দেপোর্তিভো সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ওসাসুনা-এসপানিওল রাত ৮-১৫ মি., টি স্পোর্টস বিলবাও-এলচে রাত ১০-৩০ মি., টি স্পোর্টস রিয়াল মাদ্রিদ-ভায়েকানো রাত ১টা, টি স্পোর্টস ইউএস ওপেন : নারী ফাইনাল সাবালেঙ্কা-রিবাকিনা রাত ২টা, স্টার স্পোর্টস ১ ও ২ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। এ ছাড়াও শুক্রবার (১১ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তান।  এজবাস্টন টেস্ট-৩য় দিন ইংল্যান্ড-পাকিস্তান বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ নারী এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তান-শ্রীলঙ্কা রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ইউএস ওপেন : পুরুষ সেমিফাইনাল জভেরেভ-খাচানভ রাত ১টা, স্টার স্পোর্টস ১ ও ২ টিয়াফো-শেলটন আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ১ ও ২   লা লিগা সেভিয়া-ভ্যালেন্সিয়া রাত ১টা, টি স্পোর্টস আরটিভি/এসআর
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ থামিয়ে দিলেন সাবালেঙ্কা