ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ১২ গোলের একটিও পেনাল্টি থেকে নয়, পেলের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:২৭ পিএম
বিশ্বকাপে ১২ গোলের একটিও পেনাল্টি থেকে নয়, পেলের অনন্য কীর্তি। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি পেলে বিশ্বকাপে এমন এক বিরল কীর্তি গড়ে গেছেন, যা আজও বিস্ময় জাগায়। চারটি বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করা এই ব্রাজিলিয়ান মহাতারকার সব গোলই এসেছে ওপেন প্লে বা ফ্রি-কিক থেকে একটিও পেনাল্টি থেকে নয়।

১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে অংশ নেওয়া পেলে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখেন। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোল, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক এবং স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে দুই গোল সবই ছিল ওপেন প্লে থেকে।

১৯৬২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একক নৈপুণ্যে গোল করার পর ইনজুরিতে পড়েন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে একটি ফ্রি-কিক থেকে গোল করেন। এরপর ১৯৭০ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও রোমানিয়ার বিপক্ষে চার গোল করে ব্রাজিলকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন পেলে।

বর্তমান ফুটবলে যেখানে অনেক তারকার গোলের বড় অংশই আসে পেনাল্টি থেকে, সেখানে পেলের সব বিশ্বকাপ গোলই এসেছে খেলার স্বাভাবিক গতিপথে এটি তাকে আরও অনন্য করে তুলেছে।

আরও পড়ুন

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মিরোস্লাভ ক্লোসে (১৬), এরপর রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার ও জাস্ট ফন্টেইন (১৪)। ১৩ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন লিওনেল মেসি, আর ১২ গোল করে পেলের পাশাপাশি একই অবস্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা