অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:১৩ এএম


অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক
অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী কুর্তোয়া এখন পর্যন্ত বেলজিয়ামের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি জানান, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুর্তোয়া বলেন, এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, আমি জানি না। তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা নিয়ে ভাবার সময় হয়তো এসেছে।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও আরও কয়েক বছর ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ার ধরে রাখতে শরীরকে অতিরিক্ত চাপমুক্ত রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

গত দেড় বছরে একের পর এক ছোট-বড় চোট ও শারীরিক সমস্যার কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন বলে জানান কুর্তোয়া।

এদিকে বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স ও মাইক পেন্ডারসের মতো প্রতিভাবান তরুণ গোলরক্ষকদের উত্থানের কথাও তুলে ধরেন তিনি। কুর্তোয়ার মতে, সময় এলে নতুন প্রজন্মের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়াই স্বাভাবিক প্রক্রিয়া।

আরও পড়ুন

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না এই অভিজ্ঞ গোলরক্ষক। তার ভাষ্য, বিশ্বকাপে বেলজিয়াম ভালো ফল করলে এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ ইতিবাচক থাকলে টুর্নামেন্ট শেষে কোচিং স্টাফ, টেকনিক্যাল ডিরেক্টর ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission