ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।

সেন্ট ডেনিসে এই জয়ের মধ্য দিয়ে ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান পেলেন ঘরের মাঠে প্রথম জয়। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বেলজিয়াম। রোমেলু লুকাকু সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ফ্রান্সের গোলরক্ষক গুইলুমে রেস্তেস দুর্দান্ত সেভে তাকে হতাশ করেন। তবে বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে।

৩৪তম মিনিটে রোমিও লাভিয়ার লম্বা পাস থেকে দদি লুকেবাকিও অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্রান্সের জালে পাঠান। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। পরিস্থিতি বদলাতে এক ঘণ্টা পর মাঠে নামানো হয় রায়ান শেরকি ও মাইকেল অলিসেকে।

শেষ পর্যন্ত জিদানের বদলিরাই ম্যাচের চিত্র পাল্টে দেন। ৭৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু শটে ফ্রান্সকে সমতায় ফেরান দেসিরে দুয়ে।

এর মাত্র তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। দ্রুত বাইলাইনে উঠে গিয়ে সতীর্থ রায়ান শেরকিকে দিয়ে গোল করান মাইকেল অলিসে। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও জালের দেখা পান অলিসে। এবার নিকোলাস রাসকিনকে কাটিয়ে গোলরক্ষক ভ্যান্ডাভুর্টকে পরাস্ত করেন তিনি।

যোগ করা সময়ে অলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন শেরকি। তাতেই ৪-১ গোলের জয় নিশ্চিত করে ফ্রান্স।

অর্থাৎ ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা বেলজিয়াম শেষ ১৪ মিনিটে হজম করে চার গোল। দারুণ এই প্রত্যাবর্তনে জিদানের অধীনে ঘরের মাঠে প্রথম জয় পেল ফ্রান্স।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
দুর্গন্ধময় শহর থেকে যেভাবে ‘পারফিউমের রাজধানী’ হলো গ্রাস
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি