ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ উইকেটে মুস্তাফিজকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডে শামার জোসেফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:০৫ এএম
শামার জোসেফ। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের গতিতারকা শামার জোসেফ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। সিরিজের শেষ ম্যাচে ৩৩ রানে ৫ উইকেট শিকার করে তিনি তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডে নাম লেখান।

ম্যাচের প্রথম তিন ওভারে জোসেফের বোলিং পরিসংখ্যান ছিল ৩ ওভারে ২ উইকেট। তবে নিজের শেষ ওভারে আরও তিন উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নয়, পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটি তার প্রথম পাঁচ উইকেটের অর্জন।

তিন ম্যাচের সিরিজে জোসেফ মোট ১১ উইকেট শিকার করেন। প্রথম দুই ম্যাচে তিনি তিনটি করে উইকেট নেন, আর শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন। এর মাধ্যমে তিনি আফগানিস্তানের স্পিনার রশিদ খানের তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করেন।

এর আগে, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে অনুষ্ঠিত সিরিজে রাশিদ খান প্রথম ম্যাচে ২, দ্বিতীয় ম্যাচে ৪ এবং তৃতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে মোট ১১ উইকেট শিকার করেছিলেন।

এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন সুইডেনের হাসান মাহমুদ, আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তারা প্রত্যেকেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১০টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে, তিন ম্যাচের বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড যৌথভাবে তিনজনের দখলে রয়েছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন জেসন হোল্ডার। পরে বাহরাইনের আলি দাউদ এবং সুইডেনের শ্রেয়াস সোয়ামিও পৃথক সিরিজে ১৫ উইকেট নিয়ে সেই রেকর্ড স্পর্শ করেন।

শামার জোসেফের এই কীর্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য যেমন বড় অর্জন, তেমনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও তাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস