ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পের ‘প্রতিশোধ’ নাকি ২০০২\'র পুনরাবৃত্তি সেনেগালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:২৮ এএম
ছবি : সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সঙ্গেই শুরু হয়ে গেল ফ্রান্স ও সেনেগালের মধ্যকার হাইভোল্টেজ লড়াই। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

মঙ্গলবার (১৬ জুন) নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি।

কাগজে-কলমে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবারও টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট হলেও মাঠের লড়াইয়ে নামার আগে তাদের তাড়া করছে ২৪ বছর আগের এক পুরোনো ভূত। ২০০২ সালের বিশ্বকাপে এই সেনেগালের কাছেই ১-০ গোলে হেরে স্তব্ধ হয়েছিল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিরা। দীর্ঘ দুই যুগ পর আবারও যখন দল দুটি মুখোমুখি, তখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—এমবাপ্পেরা কি পারবেন সেই পুরোনো হারের মধুর প্রতিশোধ নিতে, নাকি সাদিও মানের সেনেগাল আবারও কোনো নতুন রূপকথা লিখবে?

আরও পড়ুন



এই ম্যাচে ফ্রান্স তাদের চেনা আক্রমণাত্মক ছক নিয়ে মাঠে নেমেছে, যেখানে মূল নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ওপর। অন্যদিকে, রক্ষণভাগে কালিদু কুলিবালি এবং আক্রমণে সাদিও মানের অভিজ্ঞতার ওপর ভরসা করে ফরাসিদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান জায়ান্টরা। মেটলাইফের সবুজ গালিচায় আগামী ৯০ মিনিট নির্ধারণ করবে কার মুখে ফুটবে শেষ হাসি।

ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

সেনেগালের একাদশ
এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
ট্রফি না জিতলেও নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেছেন এমবাপ্পে
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো
এমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন ইতিহাস
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের