ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
বিশ্বকাপে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকেন, সেখানে লিওনেল মেসি প্রায় দুই দশক ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে আরও একবার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে তার ম্যান অব দ্য ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে।

যদিও ২০২২ বিশ্বকাপেই সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেসি, এবার সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করলেন তিনি।

এই তালিকায় মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপে তিনি সাতবার ম্যাচসেরার পুরস্কার অর্জন করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা আরিয়েন রোবেন, যার ঝুলিতে রয়েছে ছয়টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।

এদিকে বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে কিলিয়ান এমবাপে, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং উরুগুয়ের লুইস সুয়ারেজ বিশ্বকাপে পাঁচবার করে ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

আরও পড়ুন

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক মেসি এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের আধিপত্য আরও দৃঢ় করলেন। তার এই অর্জন ফুটবল ইতিহাসে অন্যতম অনন্য নজির হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের