ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেসির মারাত্মক ট্যাকল ঘিরে বিতর্ক, আসলে কী ঘটেছিল?  

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
মেসির মারাত্মক ট্যাকল ঘিরে বিতর্ক, আসলে কী ঘটেছিল। ছবি: সংগৃহীত

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে।

ম্যাচের প্রথম গোল করার পর এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন মেসি। এ সময় পেছন দিক থেকে করা তার একটি ট্যাকলে মান্দি মাটিতে পড়ে যান। ঘটনাটিতে রেফারি সিমন মার্সিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও কোনো কার্ড দেখাননি।

image

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ট্যাকলের সময় মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেনডনের মাঝামাঝি অংশে আঘাত করে। ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, এ ধরনের ট্যাকলে অনেক ক্ষেত্রে হলুদ কার্ড, এমনকি পরিস্থিতি বিবেচনায় লাল কার্ডও দেখানো হতে পারে।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থকের দাবি, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখতে হতো। কেউ কেউ মেসির প্রতি বিশেষ সুবিধা প্রদর্শনের অভিযোগও তুলেছেন।

আরও পড়ুন

যদিও ঘটনাটি নিয়ে মতভেদ রয়েছে, তবে অনেক বিশ্লেষকের মতে রেফারির সিদ্ধান্ত ছিল তুলনামূলকভাবে উদার। বিতর্কিত মুহূর্তের পরও মেসি নিজের দারুণ ফর্ম ধরে রাখেন এবং আরও দুটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তার ওই ট্যাকল ও রেফারির সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন