ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে অভিযান শুরু ঘানার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:৩২ এএম
৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে অভিযান শুরু ঘানার।ছবি: সংগৃহীত

৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে জয় দিয়ে অভিযান শুরু করেছে ঘানা। তবে সেই জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আফ্রিকার দলটিকে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কালেব ইয়েরেঙ্কির করা একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঘানা।

ম্যাচজুড়ে দারুণ লড়াই করেছে পানামা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মধ্য আমেরিকার দলটি। বল দখলে ৬২ শতাংশ আধিপত্যের পাশাপাশি ১১টি শটও নেয় তারা। বিপরীতে ঘানার শট ছিল ৮টি। তবে শেষ মুহূর্তের এক ভুলে সব পরিশ্রম বৃথা যায় পানামার।

টরন্টোতে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর নাটকীয়তা জমে ওঠে যোগ করা সময়ে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে আসা বদলি খেলোয়াড় ব্রান্ডন থমাস আসান্তে আলগা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে পাস বাড়ান। সেখানে উপস্থিত কালেব ইয়েরেঙ্কি কাছ থেকে জালে বল পাঠিয়ে ঘানাকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন।

ঘানার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বদলি গোলরক্ষক বেঞ্জামিন আসারে। প্রথমার্ধে কয়েকটি সংঘর্ষের পর মূল গোলরক্ষক আতি জিগি মাঠ ছাড়লে দ্বিতীয়ার্ধে দায়িত্ব নেন তিনি। আসারে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে পানামার একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। এর মধ্যে বক্সের ভেতর থেকে নেওয়া দুটি শটও তিনি রুখে দেন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পানামা। দ্বিতীয় মিনিটে আমির মুরিলোর নিচু ক্রস থেকে সিসিলিও ওয়াটারম্যান শট নিলেও জিগি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে তা প্রতিহত করেন।

এদিকে মিডফিল্ডার থমাস পার্টিকে ছাড়াই মাঠে নামে ঘানা। ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই ফুটবলারকে কানাডা ভিসা না দেওয়ায় তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

শেষ পর্যন্ত বদলি গোলরক্ষক আসারের দৃঢ়তা এবং ইয়েরেঙ্কির অন্তিম মুহূর্তের গোলে বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় ঘানা। অন্যদিকে, ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট পাওয়ার স্বপ্নভঙ্গ হয় পানামার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান