ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:০৬ এএম
মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

সর্বকালের সেরা ফুটবলার কে এই বিতর্কে সাধারণত উঠে আসে পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে রোনালদো নাজারিও বলেছেন, আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় পৌঁছেছে। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার এবং রোনালদো নাজারিওকে।

তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, মিরোস্লাভ ক্লোসার ও রোনালদোর মতো খেলোয়াড়দের পাশে নিজের নাম দেখতে অবশ্যই সম্মানের। কিন্তু শেষ পর্যন্ত এগুলো কেবল পরিসংখ্যান। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, তিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

মেসির এমন মন্তব্যে মুগ্ধ হয়ে রোনালদো নাজারিও তার প্রশংসা করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, মেসি প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপের মতো বড় মঞ্চেও ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করে যাচ্ছে। এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় রাত, যা ফুটবল ইতিহাসে চিরদিন লেখা থাকবে।

আরও পড়ুন

মেসির একের পর এক রেকর্ড ভাঙা নিয়েও বিস্মিত নন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার ভাষায়, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা কোনো ফুটবলপ্রেমীকেই আর অবাক করে না। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, আর মেসি তার নেতৃত্ব দিয়েই ইতিহাস তৈরি করে চলেছে।

বিশ্বকাপ মঞ্চে নতুন কীর্তি গড়ার পর আবারও ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি। আর তার প্রশংসায় যখন মুখর রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি, তখন ‘সর্বকালের সেরা’ বিতর্কে নতুন মাত্রা যোগ হওয়াটা স্বাভাবিক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল