ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মেসির ফাউল কি লাল কার্ডের যোগ্য, ফিফার নিয়ম কী বলছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম
মেসির ফাউল কি লাল কার্ডের যোগ্য, ফিফার নিয়ম কী বলছে।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের উচ্ছ্বাসের মাঝেই একটি ফাউলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের ৩২তম মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক মেসির একটি ট্যাকল লাল কার্ডের যোগ্য ছিল কি না এ নিয়ে এখন ফুটবল মহলে চলছে তীব্র আলোচনা।

ঘটনাটি ঘটে প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময়। সেই মুহূর্তে মেসির পা বাড়ানো ট্যাকলে মান্দি পড়ে যান। তবে ম্যাচের রেফারি পোল্যান্ডের সাইমন মারচিনিয়াক কোনো কার্ড না দেখিয়ে কেবল মৌখিক সতর্কতা দিয়ে খেলা চালিয়ে যান।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো ট্যাকল যদি অতিরিক্ত বলপ্রয়োগ, বেপরোয়া আচরণ বা প্রতিপক্ষের নিরাপত্তাকে গুরুতরভাবে ঝুঁকিতে ফেলে, তাহলে সেটি সরাসরি লাল কার্ডের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বিশেষ করে বিপজ্জনক ট্যাকল বা বলের নিয়ন্ত্রণ না থাকা অবস্থায় সংঘর্ষ হলে সেটি ‘গুরুতর ফাউল প্লে’ হিসেবে বিবেচিত হয়।

একই সঙ্গে আইএফবি'র ব্যাখ্যায় বলা আছে, ট্যাকলের ক্ষেত্রে তিনটি স্তর অসাবধানতা, বেপরোয়া আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ বিবেচনা করে শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে শেষ দুটি ক্ষেত্রে সাধারণত হলুদ বা সরাসরি লাল কার্ড দেখানো হয়।

তবে এই ঘটনায় মাঠের রেফারির ব্যাখ্যা ছিল ভিন্ন। তার মতে, মেসি মূলত বল দখলের উদ্দেশ্যেই ট্যাকল করেছিলেন এবং পরিস্থিতিগত কারণে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ঘটে। তাই এটিকে তিনি গুরুতর ফাউল বা সহিংস আচরণ হিসেবে বিবেচনা করেননি।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও মতভেদ দেখা যায়। এক পক্ষ মনে করেন, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল এবং এটি খেলার স্বাভাবিক একটি সংঘর্ষ। তাদের মতে, প্রতিটি শারীরিক লড়াইকে লাল কার্ড হিসেবে দেখা উচিত নয় খেলোয়াড়ের উদ্দেশ্য ও পরিস্থিতি এখানে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে কিছু সমালোচকের মতে, এমন ট্যাকল আরও কঠোরভাবে মূল্যায়ন করা উচিত ছিল।

ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি বলেন, রিপ্লে বিশ্লেষণে দেখা যায় মেসির উদ্দেশ্য ছিল বলের দিকে খেলা, ফলে ঘটনাটি অনিচ্ছাকৃত সংঘর্ষ হতে পারে। তাই শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে নয়, ট্যাকলের অভিপ্রায়ও বিবেচনা করা জরুরি।

আরও পড়ুন

সব মিলিয়ে মেসির ওই ফাউলকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। একদিকে আইএফবির কঠোর নিয়মের ব্যাখ্যা, অন্যদিকে রেফারির মাঠের বাস্তব সিদ্ধান্ত এই দুই দৃষ্টিভঙ্গির মাঝেই বিভক্ত ফুটবল বিশ্লেষকেরা। ফলে ঘটনাটি শুধু একটি ফাউল নয়, বরং ফুটবলের নিয়ম প্রয়োগ ও ব্যাখ্যার জটিলতাও আবার সামনে এনেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
আরও পড়ুন
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা