ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। গত ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া আসরের ইতোমধ্যে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে বেশ কয়েকটি গ্রুপে ফেবারিটরা প্রত্যাশিত জয় পেলেও কিছু বড় দল শুরুতেই হোঁচট খেয়ে চাপে পড়ে গেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড প্রত্যাশিত জয় পেয়েছে। অন্যদিকে, শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল, স্পেন এবং পর্তুগাল।

‘এ’ ও ‘বি’ গ্রুপ

‘এ’ গ্রুপে এক ম্যাচে এক জয় ও ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক মেক্সিকো। দ্বিতীয় স্থানে আছে সাউথ কোরিয়া।

অন্যদিকে, ‘বি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। ফলে ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।


‘সি’ ও ‘ডি’ গ্রুপ

‘সি’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন। গ্রুপের আরেক ম্যাচে মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করায় মরক্কো দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে।

‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে শীর্ষে উঠেছে। অন্য ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।

‘ই’ ও ‘এফ’ গ্রুপ

‘ই’ গ্রুপে জয় দিয়ে শীর্ষস্থান দখল করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে রয়েছে আইভোরি কষ্ট। ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন Sweden এবং দ্বিতীয় স্থানে আছে জাপান।

‘জি’ ও ‘এইচ’ গ্রুপ

‘জি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হওয়ায় ফেয়ার প্লের ভিত্তিতে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে ইরান।

‘এইচ’ গ্রুপে শীর্ষে রয়েছে উরুগুয়ে এবং দ্বিতীয় স্থানে সৌদি আরব। এই গ্রুপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে কেপ ভার্দে, যারা গোলশূন্য ড্র করেছে হট ফেবারিট স্পেনের সঙ্গে।

‘আই’ ও ‘জে’ গ্রুপ

‘আই’ গ্রুপে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্টিয়া।

‘কে’ ও ‘এল’ গ্রুপ

‘কে’ গ্রুপে শীর্ষে রয়েছে কলম্বিয়া। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ গোলে ড্র করলেও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিআর কঙ্গো।

‘এল’ গ্রুপে দুর্দান্ত শুরু করেছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ঘানা।

দ্বিতীয় রাউন্ডের সমীকরণ

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। পাশাপাশি তৃতীয় স্থানধারী ১২ দলের মধ্যে সেরা ৮ দলও নকআউট পর্বে উঠবে। ফলে প্রতিটি গ্রুপ থেকে অন্তত একটি দল বিদায় নেবে।

আরও পড়ুন

প্রথম ম্যাচ শেষে অনেক দলই দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে থাকলেও সামনে থাকা দুটি ম্যাচই নির্ধারণ করবে কারা নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট আর কারা ছিটকে যাবে বিশ্বকাপের মঞ্চ থেকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র
এবারই প্রথম বিশ্বকাপজয়ীদের হাতে উঠবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি
সেমিফাইনালে উঠেই সমর্থকদের যে বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ