ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অনুশীলনে ড্রোন হামলার চেষ্টা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অনুশীলনে ড্রোন হামলার চেষ্টা! ছবি: সংগৃহীত

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন ঘিরে অপ্রত্যাশিত এক ঘটনা উদ্বেগ তৈরি করেছে। গুয়াদালাহারায় দলটির ক্লোজ ডোর অনুশীলনের সময় ওপর দিয়ে একটি অজ্ঞাত ড্রোন উড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মেক্সিকোর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার অনুশীলনের সময় আকাশে দেখা যায় ড্রোনটি। পরে বিশেষ প্রযুক্তির সাহায্যে সেটি শনাক্ত করে দেশটির সামরিক বাহিনী। নিবন্ধনহীন হিসেবে চিহ্নিত ড্রোনটি পরে গুলি করে ভূপাতিত করা হয়।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হং মিয়ং-বো বলেন, গতকাল অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন ছিল, পরে আমরা বিষয়টি জানতে পারি। সৌভাগ্যবশত, তখনও আমরা ট্যাকটিক্যাল অনুশীলন শুরু করিনি। তাই খুব বেশি প্রভাব পড়েনি।

আরও পড়ুন

তবে এই সময়ে এমন ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। তার ভাষায়, ‘ম্যাচের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা ঘটেছে, যা অবশ্যই দুর্ভাগ্যজনক।’

নাম প্রকাশ না করার শর্তে এক মেক্সিকান ফেডারেল কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, ড্রোনটি অনুমোদনহীন ছিল এবং নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশের চেষ্টা করেছিল। সেটি শনাক্ত হওয়ার পর দ্রুত নিষ্ক্রিয় করা হয়।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সহ-আয়োজক মেক্সিকো। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেক্সিকো। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ