ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের উদযাপনের মধ্যেই জন্ম নিল নতুন বিতর্ক। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের অধিনায়ক রদ্রির হাতে উঠেছে গোল্ডেন বল। কিন্তু সেই ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের প্রশ্ন, সত্যিই কী রদ্রি ছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার? এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

জ্লাতানের মতে, বছরের পর বছর মেসিকে ‘ফিফার আদরের সন্তান’ বলে সমালোচনা করা হলেও, ২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর পুরস্কার না পাওয়াই প্রমাণ করে বাস্তবতা ভিন্ন।

জ্লাতান বলেন, ‘বছরের পর বছর ধরে তারা মেসিকে ফিফার আদরের সন্তান বলে এসেছে। কিন্তু যখন তিনি আরও একটি ঐতিহাসিক বিশ্বকাপ উপহার দিলেন, তখন হঠাৎ করেই যেন মাপকাঠি বদলে গেলো।’

আরও পড়ুন

বিশ্বকাপজুড়ে মেসি গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, আক্রমণ সাজিয়েছেন এবং অধিনায়ক হিসেবে দলকে ফাইনাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। জ্লাতানের প্রশ্ন, এরপরও যদি তিনি গোল্ডেন বলের যোগ্য না হন, তাহলে আর কী করার ছিল?, ‘এমন একটি টুর্নামেন্টের পর রদ্রি যদি গোল্ডেন বল জেতেন — যেখানে ম্যাচের ফলাফলে তার প্রভাব ছিল নগণ্য। তবে আমাকে বলুন, মেসি আর কী করতেন? গোল করা, অ্যাসিস্ট করা, নেতৃত্ব দেওয়া, সুযোগ তৈরি করা কিংবা আবারও নিজের দেশকে একাই টেনে নিয়ে যাওয়া? ঠিক এসব কিছুই তো তিনি করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জনপ্রিয়তা বা রাজনৈতিক বিবেচনায় নয়, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলারের হাতেই যাওয়া উচিত, ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার জন্যই, যিনি টুর্নামেন্টে নিজের ছাপ রাখেন। এটি কোনো রাজনীতি বা জনপ্রিয়তার বিষয় নয়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও যদি মেসি এটি না জেতেন, তবে ফুটবলের উচিত মানুষের কাছে এর ব্যাখ্যা দেওয়া।’

মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের কথাও তুলে আনেন সাবেক এসি মিলান, ইন্টার মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। তার ভাষায়, ‘মানুষ বলতো, ফিফা মেসিকে সুরক্ষা দেয়। অথচ যখন তিনি পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, ঠিক তখনই তাকে খালি হাতে ফিরতে হয়েছিল। ফুটবলের পরিহাসও বড় অদ্ভুত।’

অনেক সমর্থক মনে করছেন, পুরো টুর্নামেন্টে মেসির ব্যক্তিগত প্রভাব বিবেচনায় তাকেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া উচিত ছিল। অন্যদিকে সমালোচকদের মতে, পুরস্কার নির্বাচনে দলের সামগ্রিক পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং বিভিন্ন পরিসংখ্যানও বিবেচনায় নেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকার আবেগঘন বার্তা