ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
ফাফ ডু প্লেসিস। ছবি: সংগৃহীত

বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটি আবারও প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিস। ৪১ বছর ৩৪১ দিন বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়ে টেক্সাস সুপার কিংসকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছেন তিনি।

মেজর লীগ ক্রিকেট (এমএলসি)-এর উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংস ৬ উইকেটে হারিয়েছে সিয়াটল অর্কাসকে। ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে টেক্সাস জয় নিশ্চিত করে ৯ বল হাতে রেখেই।

ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডু প্লেসিস। মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ১১৩ রান করে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। তার ঝড়ো ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।

ডু প্লেসিসের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রাইলি রুশো। তিনি মাত্র ২১ বলে ৪৯ রান করেন। দুজন মিলে ৩৭ বলে ৯৫ রানের বিধ্বংসী জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষদিকে উইয়ান মুল্ডার ১৫ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাসের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন টিম সিফার্ট। ৬৬ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ওপেনিং সঙ্গী শায়ান জাহাঙ্গির করেন ৪৭ বলে ৭৮ রান। দুই ওপেনারের ১৯১ রানের উদ্বোধনী জুটিতে ভর করে সিয়াটল তোলে ২২০ রানের বড় সংগ্রহ।

আরও পড়ুন

তবে সেই বিশাল স্কোরও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি ডু প্লেসিসের ব্যাটিং ঝড়ে। তার রেকর্ডগড়া শতকে ভর করে স্মরণীয় জয় তুলে নেয় টেক্সাস সুপার কিংস।

বল হাতে টেক্সাসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নান্দ্রে বার্গার। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকায় টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের