ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশেষ ব্যবস্থায় তীব্র গরমে আর্জেন্টিনার অনুশীলন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের পর একদিন বিশ্রাম নিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসিরা। তবে যুক্তরাষ্ট্রের তীব্র গরম এখন দলটির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কানসাসে বৃহস্পতিবার(১৮ জুন) অনুষ্ঠিত অনুশীলনে খেলোয়াড়দের গায়ে দেখা গেছে বিশেষ ‘কুলিং ভেস্ট’। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুশীলনের ধকল কমাতে এই প্রযুক্তিনির্ভর ভেস্ট ব্যবহার করছে আর্জেন্টিনা দল।

দলটির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তৈরি করেছে এই বিশেষ ভেস্ট। এতে একাধিক পকেট থাকে, যেখানে বিশেষ ধরনের ঠাণ্ডা জেল সংরক্ষণ করা হয়। অনুশীলনের আগে জেলগুলো ঠাণ্ডা করে ভেস্টে স্থাপন করা হয়। শরীরের কাছাকাছি অবস্থান করায় এগুলো খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

জানা গেছে, একটি কুলিং ভেস্টের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়। এছাড়া খেলোয়াড়দের জন্য বিশেষ ধরনের বুটও ব্যবহার করা হচ্ছে, যা অতিরিক্ত গরমে পা দ্রুত উত্তপ্ত হতে বাধা দেয়।

আরও পড়ুন

আর্জেন্টিনা অবশ্য এই প্রযুক্তি ব্যবহারে একা নয়। এর আগে স্পেন বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকেই কুলিং ভেস্ট ব্যবহার করে আসছে। একইভাবে গরম আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা থাকা সৌদি আরবের ফুটবলাররাও এই বিশেষ ভেস্ট ব্যবহার করছেন।

আগামী ম্যাচগুলোর আগে কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আর্জেন্টিনার এই উদ্যোগ দলটির প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক