ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:৫৫ এএম
ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো । ছবি: সংগৃহীত

গত জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। বর্তমানে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন তিনি। এর মাঝেই নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন ক্যাসেমিরো।

মেজর লিগ সকারের দল লা গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব জোরালো চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতেই হচ্ছে তার ঠিকানা। বিষয়টি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানিয়েছেন, কাসেমিরো মায়ামির দেওয়া বড় অঙ্কের চুক্তিতে সম্মত হয়েছেন এবং চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেবেন।

আরও পড়ুন

২০২৫ মৌসুমের শেষে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেতস ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই মায়ামির মাঝমাঠে একটি বড় শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যস্থান পূরণে পোর্টল্যান্ড টিম্বার্সের সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ডেভিড আয়ালাকে দলে নিলেও তিনি সাউথ বিচের আবহাওয়ার সাথে এখনো মানিয়ে নিতে পারেননি।

আরেক মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটও গত মৌসুমের চেনা ফর্ম হারিয়ে ফেলায় পুরো বছরজুড়ে মায়ামির সেন্ট্রাল মিডফিল্ড বেশ ভুগেছে। ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাসেমিরোর অন্তর্ভুক্তি মায়ামির মাঝমাঠকে ফের শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

কাসেমিরো ছাড়াও ২০২৬ বিশ্বকাপ চলাকালীন আরও বেশ কয়েকজন বৈশ্বিক তারকা ফুটবলার আমেরিকার এমএলএসে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোইন গ্রিজম্যান ইতোমধ্যেই অরল্যান্ডো সিটির সাথে চুক্তি পাকা করেছেন।

অন্যদিকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি শিকাগো ফায়ারে যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন বলে গুঞ্জন রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
১৩ বছর পর আবারও যে দুঃস্বপ্নের সামনে মেসি
রোনালদোর যে রেকর্ড ভাঙলেন মেসি
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 
আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন নেইমার