গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১১:৩৮ এএম


গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?
গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজের সন্তান।

ম্যাচ উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার জনপ্রিয় এই গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেক দর্শক ও ফুটবলপ্রেমী বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ, শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।

পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার ছেলে। এতে নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের এই স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে তার দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং নিজের সংগীতজীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission